শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
শিরোনাম
অবরোধের ছয় দিনে ২১ ইরানি জাহাজ ফেরত পাঠাল মার্কিন বাহিনী ৪ চমক নিয়ে বাংলাদেশ সফরের দল ঘোষণা পাকিস্তানের বড়পুকুরিয়া কয়লাখনির পাতিগ্রাম ও পাচঘরিয়া গ্রামের ক্ষতিগ্রস্থ মানুষ ক্ষতিপূরণ না পেয়ে হতাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সম্মেলনে প্রধানমন্ত্রী পেইনের বদলি হিসেবে কুটসিয়াকে নিল হায়দরাবাদ কক্সবাজার রেলওয়ে স্টেশনে টিকেট কারসাজি, দুদকের অনুসন্ধান শাহবাগের সেই অসহায় গোলাপিকে নতুন বাড়ি দিলেন প্রধানমন্ত্রী সরকারী বালু চুরির ঘটনাকে কেন্দ্র করে বোচাগঞ্জে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে ২২ জনের নামে মামলা নোয়াখালীতে ১৪০০ লিটার অবৈধ ডিজেলসহ গ্রেপ্তার ৪ নগরবাসীকে ডেঙ্গুমুক্ত রাখতে রাঙামাটিতে পৌরসভার মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান

ছেলেসহ টুকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা, এনআইডি ব্লক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২৮ Time View

ডেস্ক নিউজ : জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এবং তার দুই ছেলে এস এম আসিফ শামস ও এস এম নাসিফ শামসের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের এনআইডি ব্লক করার আদেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।  

তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান টিমের প্রধান ও দুদকের উপ-পরিচালক (ব্যাংক) আল আমিন দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের অনুমতি চেয়ে আবেদন করেন।  

আবেদনে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকুর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। তিনি অন্য মামলায় কারাগারে রয়েছেন। তিনি জামিনে মুক্ত হয়ে বিদেশে পালিয়ে যেতে পারেন। তিনি ও তার পরিবারের সদস্যরা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্নবর্ণিত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিদেশ গমন রহিতকরণ প্রয়োজন।

এছাড়া অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা তাদের নামীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা রুজু, চার্জশিট দাখিল ও বিজ্ঞ আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সব উদ্দেশ্যই ব্যর্থ হবে।  

বর্তমানে বাংলাদেশে স্থাবর-অস্থাবর সম্পদ হস্তান্তর, আয়কর রিটার্ন দাখিল, পাসপোর্ট ইস্যু-নবায়ন, ব্যাংক হিসাব খোলা-পরিচালনাসহ যাবতীয় কার্যক্রম যেহেতু জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সম্পাদিত হয়, সেহেতু তাদের জাতীয় পরিচয়পত্রটি ব্লক করা হলে এ সমস্ত কাজে তারা বাধাগ্রস্ত হবেন। তাই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে নিম্নবর্ণিত অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ব্লক করা প্রয়োজন।

শুনানি শেষে বিচারক তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক করার আবেদন মঞ্জুর করে আদেশ দেন।

কিউএনবি/অনিমা/২৭ মে ২০২৫, /বিকাল ৪:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit