বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

টেলিগ্রাম অ্যাপ নিষিদ্ধ করছে ভিয়েতনাম

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ মে, ২০২৫
  • ৪৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জনপ্রিয় অ্যাপ ‘টেলিগ্রাম’ নিষিদ্ধ করছে ভিয়েতনাম। অপরাধমূলক কর্মকাণ্ডের বিষয়ে তদন্তে সহযোগিতা না করার জন্য ওই পদক্ষেপ নিয়েছে দেশটি। শনিবার (২৪ মে) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২১ মে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের চিঠি দেয় দেশটির টেলিযোগাযোগ মন্ত্রণালয়। চিঠিতে টেলিগ্রাম আইনলঙ্ঘন করেছে বলে সতর্ক করা হয়। এছাড়া অ্যাপটির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিয়ে আগামী ২ জুনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয় ।

দেশটির সরকারের দাবি, টেলিগ্রামের কয়েকটি গ্রুপ ব্যবহারকারীদের তথ্য বিক্রির জন্য অ্যাপটি ব্যবহার করেছে। ওই গ্রুপগুলোর বিরুদ্ধে মাদক পাচার ও সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে যোগসূত্র থাকার অভিযোগও আনা হয়। টেলিযোগাযোগ মন্ত্রণালয় জানায়, ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের ভিয়েতনামে টেলিগ্রামের কার্যকলাপ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।

ভিয়েতনাম সরকার জানায়, দেশটির ৯ হাজার ৬শ’ চ্যানেলের মধ্যে প্রায় ৭০ শতাংশ চ্যানেলই খারাপ তথ্য প্রচার করে। আরও বলা হয়, লাখ লাখ সদস্যের টেলিগ্রাম গ্রুপ গুলো ‘রাষ্ট্রবিরোধী’ নথি প্রচার করছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ মে ২০২৫, /রাত ৯:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit