সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

মনিরামপুরে জামায়াতে ইসলামীর যুব সমাবেশ অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ৬৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর শহরের আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল।উপজেলা জামায়াতে ইসলামী যুব বিভাগের সভাপতি এইচএম শামীমের সভাপতিত্বে এবং সেক্রেটারি আলি রেজা রাজুর সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নূর ই আলী নুর মামুন, উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক ফজলুল হক, মাওলানা মহিউল ইসলাম, জেলা যুব বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, মাওলানা লিয়াকত আলী, সহকারি অধ্যাপক আব্দুল বারী,সহকারি অধ্যাপক আহসান হাবিব লিটন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আশিকুজ্জামান,উপজেলা শিবিরের সভাপতি হাদিউজ্জামান প্রমুখ।

কিউএনবি/অনিমা/২৩ মে ২০২৫, /রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit