বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
চীন সফরে যাচ্ছেন পুতিন ঋণের বোঝা হালকা করতে পাকিস্তানকে ৩ বিলিয়ন ডলার সহায়তা দেবে সৌদি প্রতিরক্ষাব্যবস্থা সুদৃঢ় রাখতে আধুনিক হচ্ছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে ইচ্ছুক গম্ভীর বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে পুনরায় আলোচনা শুরুর ‘প্রবল সম্ভাবনা’ রয়েছে: গুতেরেস ৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন ‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের লেবাননে মানবিক সহায়তার ৬৩ শতাংশ বন্ধ, বাড়ছে দুর্ভিক্ষের শঙ্কা নোয়াখালীতে স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় পেছাল

বিশ্বকাপ বাছাইপর্বের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ মে, ২০২৫
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী জুন মাসে বিশ্বকাপ বাছাইপর্বে চিলি ও কলম্বিয়ার মুখোমুখি হয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দুটির জন্য ২৮ সদস্যের একটি প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন দলটির কোচ লিওনেল স্কালোনি। তালিকায় সবচেয়ে বড় চমক হিসেবে ফিরেছেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। তবে ইনজুরির কারণে শেষ দুটি ম্যাচে খেলতে না পারলেও আগামী ৫ জুন চিলির এবং ১০ জুন কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামার জন্য প্রস্তুত মেসি। মেসি ছাড়াও আর্জেন্টিনার দলে ফিরেছেন আরও দুই তরুণ প্রতিভাবান ফুটবলার—আলেহান্দ্রো গারনাচো ও ভালেন্টিন বারকো। 

তালিকায় আরও রয়েছে- ভিয়ারিয়ালের ডিফেন্ডার হুয়ান ফয়েথ, নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার নিকোলাস ডমিনগেজ এবং লাজিও ফরোয়ার্ড ভালেন্তিন ক্যাস্টেলানোস। তবে নজর কাড়লেও স্কোয়াডে জায়গা হয়নি বোলোনিয়ার সান্তিয়াগো কাস্ত্রো ও বেনহামিন ডমিনগেজের। এদিকে ইনজুরির কারণে বাইরে রয়েছেন ডিফেন্ডার গনজালো মন্তিয়েল।

জাতীয় দলের নিয়মিত সদস্য পাওলো দিবালাও ফেরেননি ইনজুরি এবং অস্ত্রোপচারের কারণে। অন্যদিকে, ঘরোয়া লিগের মার্কোস আকুনা ও জার্মান পেজ্জেলার অন্তর্ভুক্তি এখনো নিশ্চিত নয়। স্কালোনি জানিয়েছেন, এটি একটি প্রাথমিক তালিকা এবং ক্লাব মৌসুম শেষে যারা শারীরিকভাবে ক্লান্ত থাকবেন তাদেরকে বিশ্রাম দেওয়া হতে পারে. চূড়ান্ত স্কোয়াডে কেবলমাত্র শতভাগ ফিট ও প্রস্তুত খেলোয়াড়দেরই নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৫, /দুপুর ২:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit