শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম
মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে কক্সবাজারের হোটেলে ফের অগ্নিকাণ্ড, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নতুন প্রজন্মের অংশগ্রহণ জরুরি: ডা. রফিক গাজীপুরে ঘরে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ, একই পরিবারের শিশুসহ দগ্ধ ৪ ভারত থেকে আমদানি করা চালে মিলল ‘আফলাটক্সিন’ নামক ক্ষতিকর উপাদান পুলিশের সক্ষমতায় দুই মেগা প্রকল্প, ৬৬০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

জবাবদিহিতা করতে এসে স্বেচ্ছায় ‘সরে দাঁড়ালেন’ আখাউড়ার ইউপি প্রশাসক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৭৬ Time View

বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মোগড়া ইউনিয়ন পরিষদ প্রশাসক এম এইচ মামুন তার দায়িত্ব নেওয়ার ছয় মাসের মাথায় সাধারন মানুষের কাছে নিজের জবাবদিহিতা তুলে ধরেন। মঙ্গলবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বক্তব্য রাখার প্রায় ২০ মিনিটের মাথায় তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন।এ সময় উপস্থিত সুধীজন তাকে সিদ্ধান্ত বদলের অনুরোধ করেন। এম এইচ মামুন জানান, প্রাশসক হিসেবে দায়িত্ব নিয়ে তিনি যথাসাধ্য চেষ্টা করেছেন স্বচ্ছতার সঙ্গে করার। জনগনের মতামতকে গুরুত্ব দিয়ে তিনি কাজ করে গেছেন। কিন্তু তিনি এটাতে সময় দিতে গিয়ে নিজের পেশার ক্ষতি হচ্ছে। আরো ভালো জায়গায় যাওয়ার প্রত্যাশা তিনি করছেন।

এম এইচ মামুন আখাউড়া প্রতিবন্ধী সেবা কেন্দ্রের কনসালটেন্ট। চাকরির পাশাপাশি তিনি সড়ক বাজারে ব্যক্তিগত চেম্বারে বসেন। উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ডা. খোরশেদ আলমের ছেলে তিনি।এম এইচ মামুন জানান, তিনি কোনো চাপে নতি স্বীকার করেননি। তাকে কোথাও কেউ চাপ প্রয়োগ করতে পারবে এমনও না। তবে একটি মহল তাকে বিতর্কিত করার চেষ্টা করেছে। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেয়। তবে এটা তদন্তে প্রমাণ হয়নি। তিনি বলেন, ‘আমি অভিযোগ নিয়ে বিচলিত ছিলাম না। তবে মর্মাহত হয়েছি।’ বিএনপি’র কিছু লোক তার পিছনে লেগেছিলো বলেও তিনি অভিযোগ করেন। এ সময় উপস্থিত লোকজন এম এইচ মামুনকে দায়িত্ব না ছাড়ার জন্য বারবার অনুরোধ করতে থাকেন। এ সময তারা মামুনকে অনুরোধ করে বলেন, ‘এত স্বচ্ছতার সঙ্গে কাজ করার পর কেউ চলে যাক আমরা চাই না। এতে দুষ্টচক্র উৎসাহিত হবে।’ এ সময় কয়েকজন ইউপি মেম্বারও তাকে একই অনুরোধ করেন। 

কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৫, /রাত ৯:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit