বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক নবীজি (সাঃ) জীবন নিয়ে সকল ঘরে ঘরে আলোচনা করা অত্যাবশ্যক-ছারছীনার পীর ছাহেব আটোয়ারী উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা ও সাধারণ সভা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত লাখো নেতাকর্মীর ভালোবাসায় রাঙামাটি জেলা পরিষদের নতুন পরিষদকে বরণ গায়ক আসিফ আকবরের বিরুদ্ধে নানান অভিযোগ প্রধানমন্ত্রীর সহকারীর দুদিনে ট্রলিং বোটে ধরা পড়ল ৮০ মণ ইলিশ, শঙ্কায় সাধারণ জেলেরা

টোকিও এফওসিতে প্রাধান্য পাচ্ছে ড. ইউনূসের জাপান সফর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ :  টোকিওতে আগামী ১৫ মে বাংলাদেশ ও জাপানের মধ্যে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন জাপান সফর বিশেষ গুরুত্ব পাচ্ছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বাঞ্চল বিষয়ক সচিব ড. মো. নজরুল ইসলাম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী মে মাসে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরের অংশ হিসেবে তিনি ২৯-৩০ মে টোকিওতে অনুষ্ঠিতব্য নিক্কেই ফোরামের সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে অংশ নেওয়া ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি সম্মেলনের ফাঁকে বিশ্বের অন্যান্য দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও তার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

আগামী এফওসি বৈঠকে ড. মুহাম্মদ ইউনূসের সফরের পাশাপাশি বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়েও আলোচনা হবে। এফওসি বৈঠক সামনে রেখে সোমবার (১৩ মে) ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাপানের রাষ্ট্রদূত বলেন, আমরা আশা করছি, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাপান সফর করবেন। এ সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও গভীর হবে। জাপান বাংলাদেশের উন্নয়ন ও বাণিজ্যিক অংশীদার—এই সম্পর্ককে আরও জোরদার করতে আমরা আগ্রহী। আসন্ন এফওসি বৈঠকে জাপানের পক্ষ থেকে ভাইস মিনিস্টার নেতৃত্ব দেবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৫, /রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit