সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন পোপ লিও

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ মে, ২০২৫
  • ৫৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রোমান ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে নির্বাচিত হওয়ার পর রোববার (১১ মে) প্রথম বার্তায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করেন পোপ চতুর্দশ লিও। তিনি আরও বলেন, তিনি বিশ্বকে শান্তির প্রদানের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছেন।

ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ারে জনতার সমাবেশে দেয়া বার্তায় পোপ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর কাছে ‘আর যুদ্ধ না করার’ আবেদন জানান। সেই সঙ্গে গাজায় যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ অঞ্চলে আটক বন্দিদের মুক্তির আহ্বান জানান। অবশেষে গত মঙ্গলবার (৬ মে) দিবাগত মধ্যরাতে আজাদ কাশ্মীর ও পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জায়গায় ব্যাপক বিমান হামলা চালায় ভারত। ওই অভিযানের নাম দেয়া হয় ‘অপরারেশন সিঁদুর’।
  
হামলায় কয়েক ডজন বেসামরিক নাগরিক হতাহত হওয়ার পাশাপাশি বেশ ক্ষয়ক্ষতি হয়েয়েছে। তাৎক্ষণিক প্রতিরোধের অংশ হিসেবে পাকিস্তানি বাহিনী যুদ্ধবিমান দিয়ে হামলা প্রতিহতের চেষ্টা চালায়। এ সময় ভারতের পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয় বলে দাবি ইসলামাবাদের। এছাড়া বেশ কয়েকজন ভারতীয় নাগরিক হতাহত হয়। রয়টার্সের এক প্রতিবেদনে দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে।
 
এরপর থেকে প্রতিবেশী দুই দেশের বাহিনীর মধ্যে হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। হামলায় ব্যবহার করা হচ্ছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন। সামরিক ও বেসামরিক মিলিয়ে কয়েকশ মানুষ হতাহতের পাশাপাশি উভয় পক্ষের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।
 
শনিবার (১০ মে) নিজেদের তিনটি বিমান ঘাঁটিতে হামলার পর ভারতে ‘অপারেশ বুনিয়ানুন মারসুস’ নামে অভিযান শুরু করে পাকিস্তান। এর কয়েক ঘণ্টা পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যা কিছুক্ষণ পরই উভয় পক্ষ নিশ্চিত করে।  

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৫, /রাত ৮:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit