সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

বিএনপির সভাপতিকে নিয়ে অপপ্রচারের ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন নেতাকর্মীরা 

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫
  • ১৭৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি  : নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম এর বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচারের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন  ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘ ১৭ বছর বিএনপির দুঃসময়ে ইউনিয়ন বিএনপির হাল ধরেন মাহবুব আলম। 

আমদিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আহসানউল্লাহ বলেন, দলের দুঃসময়ে বিএনপিকে আঁকড়ে ধরে হামলা মামলার নির্যাতন সয্য করে দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত রেখেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম। আজকে যাঁরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে নাম পরিচয় গোপন করে মাহবুব আলমের নামে অপপ্রচার চালায় তারা স্বৈরাচার শেখ হাসিনার দোসর তারা। তারা বিএনপির নেতাকর্মী হতেই পারে না। 

আমদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইনুল হক বলেন, ঢাকায় নরসিংদী জেলা বিএনপির কাউন্সিলে জনাব তারেক রহমানের ভার্চুয়াল অংশগ্রহণে ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে স্বাক্ষর করেন মাহবুব আলম। আমাদের সভাপতিকে নিয়ে কোনো বিএনপির নেতাকর্মীরা এসব অপপ্রচার চালাতেই পারেনা। এই ঘৃণিত কাজে যারা লিপ্ত তারা আওয়ামিলীগের প্রেতাত্মা। 

এসব নিয়ে জানতে চাইলে আমদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলম বলেন, আমি জিয়াউর রহমানের আদর্শের সৈনিক পদপদবী নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই আমি ড. আব্দুল মঈন খান স্যারের হাত ধরে রাজনীতিতে এসেছি।তিনি আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি তা সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে। 

কিউএনবি/আয়শা/০৮ মে ২০২৫, /সন্ধ্যা ৭:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit