শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

ইউক্রেনের ড্রোন হামলার জবাবে মস্কোর পালটা হামলা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের টানা ড্রোন হামলার জবাবে পালটা হামলা শুরু করেছে রাশিয়া। ওডেসা ও সুমি শহরে রুশ ডোনের হামলায় ইতোমধ্যেই কমপক্ষে চারজন নিহত হয়েছে বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।

এছাড়া হামলায় খারকিভেও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানানো হয়েছে। এর আগে, টানা দুই রাত ধরে ইউক্রেন মস্কোয় ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে রাশিয়া।

দেশটির বিমান চলাচল পর্যবেক্ষণ সংস্থা রোসাভিয়াতসিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানিয়েছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের রাজধানীর চারটি বিমানবন্দরের সবগুলোই সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যে, তারা অন্তত ২৬টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এমন একটি সময় হামলা ও পাল্টা-হামলার এসব ঘটনা ঘটছে, যখন বিজয় দিবস পালনের জন্য প্রস্তুত হচ্ছে রাশিয়া।

দিবসটি উপলক্ষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি কার্যকরে প্রাথমিকভাবে সম্মতও হয়েছেন। মস্কোর ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার থেকে ইউক্রেনে দিন দিনের সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৫০:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit