শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম
টঙ্গীতে সিজারিয়ান অপারেশনে মা ও নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ আত্মগোপনে থাকা সোনা ব্যবসায়ীর পরিবারের ৪ সদস্যকে পটিয়া থেকে উদ্ধার বিভেদ ভুলে কি এবার পাকিস্তানের সঙ্গে ‘হ্যান্ডশেক’? কী বললেন ভারত অধিনায়ক পাহাড়ের আইনশৃঙ্খলা; মাদক নিয়ন্ত্রণ ও সুশাসন তদারকির দায়িত্বে মীর হেলাল দেশজুড়ে বিদ্যুৎ-গ্যাসের হাহাকার, মূল্যস্ফীতির কারণে চরম অস্বস্তিতে মানুষ মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশকে নেওয়ার বিষয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান দেশের চাহিদা মিটিয়ে অস্ত্র যাবে বিদেশে: সেনাপ্রধান সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কা, নিহত ২ রাত ২টা ৪০ মিনিটে বোনকে ফোন করেছিলেন নিহত প্রীতিলতা একাধিক সংসদীয় কমিটিতে বড় রদবদল

বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধ করছে সৌদি আরব ও জর্ডান: আসিফ নজরুল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৭ Time View

ডেস্ক নিউজ : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও জর্ডানে অবস্থানরত অনিবন্ধিত বাংলাদেশি নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। 

মঙ্গলবার সৌদি আরব সফর শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি। এসময় তিনি বলেন, গতবার সৌদি আরব সফরের সময় আমি সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেওয়ার অনুরোধ জানাই। এবারের সফরে জানতে পেরেছি, সৌদি আরব ইতোমধ্যে অনিবন্ধিত নারী শ্রমিকদের বৈধতা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

সাম্প্রতিক সফরে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী (শ্রম) ড. আবদুল্লাহ এন আবুথনাইনের সঙ্গে বৈঠক করেন আসিফ নজরুল। সৌদি আরবে অনুষ্ঠিত ওয়ার্ল্ড অকুপেশনাল হেলথ অ্যান্ড সেফটি কনফারেন্সের ফাঁকে তিনি জর্ডানের এক মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে জর্ডানের পক্ষ থেকে জানানো হয়, ইচ্ছা প্রকাশ করলে সেখানকার অনিবন্ধিত বাংলাদেশি শ্রমিকরাও বৈধতা পেতে পারেন।

উল্লেখ, ২০০৪ থেকে ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত সৌদি আরব প্রায় ৬ লাখ বাংলাদেশি নারী শ্রমিক নিয়োগ দিয়েছে। একই সময়ে জর্ডানে নিয়োগ পেয়েছেন ২ লাখ ১১ হাজার বাংলাদেশি নারী শ্রমিক। তবে এবার বাংলাদেশ সরকার জর্ডানে বাংলাদেশি পুরুষ শ্রমিক নিয়োগ বাড়ানোরও অনুরোধ জানিয়েছে।

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৫০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit