শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম
১৯৭১ ইস্যুতে পাক সেনাবাহিনীকে খোঁচা দিয়ে যা বললেন দেশটির বর্ষীয়ান রাজনীতিবিদ হাজার গোলের আরও কাছে রোনালদো, চার ম্যাচে চার জয় আল নাসরের বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন ইরানের সর্বোচ্চ নেতা সাফার জন্মদিনে তৌসিফের আবেগঘন শুভেচ্ছা, নজর কাড়ল নেটিজেনদের ইমরান খানের মুক্তির দাবি করে মিয়াঁদাদ কেঁদে বললেন, তিনি সৎ মানুষ হু হু করে বাড়ছে কাপ্তাই হ্রদের পানি,ডুবেছে ঝুলন্ত সেতু; পানিবন্দি নিন্মাঞ্চলের বাসিন্দারা সারা দেশে শুরু হচ্ছে বিশেষ অভিযান দেশে হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৯৬৩

রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত প্রথম পর্যায়ের আলোচনা শেষ করতে চায় কমিশন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা আগামী ১৫ মের মধ্যে শেষ করার চেষ্টা চলছে। কমিশন পরবর্তীতে দলগুলোর সঙ্গে দ্রুত দ্বিতীয় পর্যায়ের আলোচনা শুরু করার আশাবাদ ব্যক্ত করেছে।

মঙ্গলবার (৬ মে) জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বর্ধিত আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এনসিপির পক্ষ থেকে ক্ষমতার ভারসাম্য, জবাবদিহিতা ও বিকেন্দ্রীকরণের বিষয়ে মৌলিক সংস্কারের একটি রূপরেখা হস্তান্তর করা হয়। অধ্যাপক আলী রীয়াজ বলেন, ঐকমত্য কমিশনের দেওয়া প্রস্তাবগুলোর পাশাপাশি জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে প্রদত্ত মৌলিক সংস্কারের রূপরেখা গ্রহণ করা হয়েছে। পর্যালোচনার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় এই রূপরেখার প্রতিফলন দেখা যেতে পারে।

তিনি আরও বলেন, আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বিভিন্ন মাধ্যমে কমিশনের আলোচনা অগ্রসর হচ্ছে এবং ধারাবাহিক আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্য রয়েছে, যা গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্দেশ করবে।

আলোচনায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদলে ছিলেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, মুখ্য সংগঠক সারজিস আলম এবং কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন। গত ২৩ মার্চ জাতীয় নাগরিক পার্টি কমিশনের কাছে তাদের মতামত জমা দেয়। দলটির সঙ্গে ১৯ এপ্রিল অনুষ্ঠিত প্রথম দিনের আলোচনা অসমাপ্ত থাকায় আজ দিনব্যাপী বর্ধিত আলোচনা অনুষ্ঠিত হয়।

 

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৫, /বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit