শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
জুমার পর শিশুদের সঙ্গে কুশল বিনিময় প্রধানমন্ত্রীর, খেলাধুলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল: প্রধানমন্ত্রী ভয়াবহ ধসের মুখে বিশ্ব শেয়ারবাজার, একদিনেই উধাও আড়াই ট্রিলিয়ন ডলার! ডেমোক্র্যাটদের জয়ে নতুন চ্যালেঞ্জের মুখে পাকিস্তান বঙ্গভবন পরিদর্শনের সুযোগ পাবে শিক্ষার্থীরা যুক্তরাজ্যে ভারতীয় নাবিকের সাজা নিয়ে বিতর্ক চরমে চাঁদাবাজির মামলায় আদালতে নোরা ফাতেহি ‘গণহত্যাকারী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না দেশের মানুষ’ ইরানের মহাকাশ শক্তি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিল মার্কিন গোয়েন্দা সংস্থা শ্রমিকদের নতুন মজুরি দুই মাসের মধ্যে

গরমে পানিশূন্যতা দূর করবে যেসব ফল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : গরমে প্রতিদিনের খাদ্যতালিকায় এমন সব ফল যুক্ত করা প্রয়োজন, যাতে পর্যাপ্ত পরিমাণে পানি থাকে। যা খেলে শরীর ঠান্ডা থাকবে, সেই সঙ্গে পানিশূন্যতাও দূর হবে। গ্রীষ্মের এমন কিছু ফল আছে, যা কেবল শরীরে পানির ঘাটতিই পূরণ করে না; বরং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থও সরবরাহ করে থাকে। 

  • তরমুজ 

এই গরমে তরমুজ যেন এক স্বস্তিদায়ক ফল। এই ফলে ৯০% এরও বেশি পানি থাকে। এটি শরীরকে ঠান্ডা রাখে এবং পানিশূন্যতা রোধ করে। তরমুজে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং ভিটামিন সি থাকে, যা শরীরে ইলেক্ট্রোলাইট ভারসাম্য বজায় রাখতে ভূমিকা রাখে। তরমুজ খেলে শরীর তাৎক্ষণিক শক্তি পায় এবং গরম থেকে স্বস্তি বোধ করে। 

  • আনারস

এই ফলে ৮৬% পানি থাকে। টক-মিষ্টি স্বাদের এই ফলের ম‌ধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধেও ভূমিকা রাখে। গরমের সময় নিয়ম করে এই ফল খেলে শরীরে পানির ঘাটতি পূরণ হবে।

  • ডাবের পানি

শরীরের জন্য সবচেয়ে উপকারী পানীয়র মধ্যে অন্যতম হলো এই ডাবের পানি। এটি প্রাকৃতিক ইলেকট্রোলাইট–সমৃদ্ধ, যা পানি ও পটাশিয়ামের অভাব পূরণ করে। এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। তবে কিডনির রোগীদের ডাব খেতে হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

  • বেলের শরবত

বেলে রয়েছে ভিটামিন ও ফাইবার। এর অ্যান্টি-ব্যাক্টেরিয়াল গুণও আছে। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে নানা জীবাণুর সংক্রমণ থেকে রক্ষা করবে। এতে আছে ট্যানিন, যা হজমে সমস্যা হতে দেবে না। বেলে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট ও ফাইটোকেমিক্যাল রয়েছে, যা শরীরের ব্যাথা কমাতে সাহায্য করে।

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /বিকাল ৫:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit