শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি শহরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ রিটন চাকমা আটক নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও টেকসই নদীশাসনের প্রত্যয়, লালমনিরহাটে তিন মন্ত্রীর ব্যারাজ ও ভাঙনকবলিত এলাকা পরিদর্শন লন্ডনে এক পরিবারের ৪৩ সদস্যের বসবাস, এ যেন এক টুকরো বাংলাদেশ আটোয়ারীতে আগমনী কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজকল্যাণ সংস্থার বার্ষিক সাধারণ সভা, গাছের চারা বিতরণ ও অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন করা হচ্ছে সেই দুই ইউনিয়নের নাম পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে মিছিলের গুজব ছড়াচ্ছে আ.লীগ:পুলিশ নওগাঁয় আর.সি.সি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন যাত্রী ছাউনিতে মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসব নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

মার্কিন বিমানবাহী রণতরীতে ড্রোন হামলার দাবি হুতির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৫৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদন মতে, বুধবার (৩০ এপ্রিল) ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক ঘোষণায় বলেন, হুতি বাহিনী আরব সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস কার্ল ভিনসন এবং এর সাথে থাকা যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্যবস্তু করে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়।

এই কর্মকর্তা জানান, এক অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানকে এলাকা ছেড়ে যেতে বাধ্য করার পরই ইউএসএস কার্ল ভিনসনকে টার্গেট করা হয়। তিনি দাবি করেন, আগের অভিযানের ফলে মার্কিন নৌবাহিনীর একটি এফ/এ-১৮ই সুপার হর্নেট যুদ্ধবিমান ধ্বংস হয়।
 
গত কয়েকদিনের ধারাবাহিকতায় সোমবার (২৭ এপ্রিল) ভোরে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় সাদা প্রদেশে বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। হামলায় আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয়কেন্দ্রে ধ্বংস হয়েছে। তাতে অন্তত ৬৮ জন নিহত ও আরও ৪৭ জন আহত হন। 
 
ওইদিন ইয়েমেনে হামলা চালিয়ে ফিরে এসে বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস. ট্রুম্যানে নামতে গিয়ে যুদ্ধবিমানটি সাগরে পড়ে যায়। তবে পাইলট বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। মার্কিন নৌবাহিনী এক বিবৃতিতে জানায়, ইউএসএস হ্যারি এস. ট্রুম্যান বিমানবাহী রণতরীতে অবতরণের সময় যুদ্ধবিমানটি সমুদ্রে পড়ে এবং হারিয়ে যায়। এ ধরনের ঘটনা এটাই প্রথম।
 
বুধবার পৃথক এক ঘোষণায় হুতি মুখপাত্র জানান, জাফা শহরে ইসরাইলি দখলদার সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থানগুলোকে লক্ষ্য করে একটি যৌথ অভিযান চালানো হয়। সেই সঙ্গে তিনি ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হুতির প্রতিরোধ অব্যাহত রাখার জন্য প্রত্যয় ব্যক্ত করেন। 
 
গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে হুতি সশস্ত্র বাহিনী ২০২৩ সালের নভেম্বর থেকে লোহিত সাগর, আরব সাগর, বাবেল মান্দেব প্রণালী ও এডেন উপসাগর দিয়ে চলাচলকারী ইসরাইল ও এর মিত্র দেশগুলোর জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে।
 
প্রায় ১৫ মাসের সংঘাতের পর চলতি বছরের জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর হুতিরাও হামলা স্থগিত করে। তবে গত মাসে ইসরাইল নতুন করে গাজায় হামলা শুরু করলে হুতিরা আবারও ইসরাইল ও সাগরে পশ্চিমা জাহাজ লক্ষ্য করে হামলা শুরু করে। ইসরাইল ও মার্কিন বাহিনীও ইয়েমেনে হামলা চালিয়ে আসছে। যাতে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির সঙ্গে বেসামরিক হতাহতের পরিমাণও বাড়ছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit