মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

আশুলিয়ায় বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের র‍্যালী ও সমাবেশ 

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৯৭ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ তৃণমূল গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে র‍্যালি, মানববন্ধন ও সমাবেশ করেছেন সংগঠনটির নেতৃবৃন্দ ও শ্রমিকরা।

আজ সকালে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের  জামগড়ার মালিহা সিএনজি পাম্পের সামনে থেকে বিভিন্ন স্লোগান নিয়ে একটি র‍্যালী বের করেন তারা। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম খানের নেতৃত্বে র‍্যালিটি ছয়তলা মহাসড়ক প্রদক্ষিণ করে ফ্যান্টাসি কিংডমের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

শ্রমিক নেতা শামীম খান বলেন,আজ সারা বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা দিন। তাই মহনা মে দিবস পালন করা হয়। ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নামেন। ওই দিন অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে কয়েকজন শ্রমিককে জীবন দিতে হয়।
মহান মে দিবস পৃথিবীর দেশে দেশে শ্রমিক শ্রেণির আন্তর্জাতিকভাবে সংহতি ও ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার প্রকাশের দিন। মহান মে দিবস পৃথিবীর সব শ্রমজীবী মানুষের এক অমর প্রেরণার উৎস। এই সমাবেশ থেকে আমরা তাদের ক্ষতিপূরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি। এসময় র‍্যালীতে অন্যান্য নেতৃবৃন্দ ও পোশাক শ্রমিকরা অংশগ্রহণ করেন।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /বিকাল ৫:০৫

 

 

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit