বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ইসরাইলে ‘জরুরি অবস্থা’ ঘোষণা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দাবানলে পুড়ছে ইসরাইল।অধিকৃত জেরুজালেমের কাছে দ্রুত ছড়িয়ে পড়ছে দাবানলের আগুন। এই পরিস্থিতিকে ‘জাতীয় জরুরি অবস্থা’ ঘোষণা করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। বৃহস্পতিবার (১ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স২৪।

প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ এই দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন বলে ইসরায়েলের ম্যাগেন ডেভিড অ্যাডম উদ্ধার সংস্থা জানিয়েছে। এমন পরিস্থিতিতে অগ্নিনির্বাপকদের সহায়তার জন্য সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন কাটজ।

এমডিএ জানিয়েছে, তারা প্রায় ২২ জনকে চিকিৎসা দিয়েছে। যাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের বেশিরভাগই ধোঁয়ার কারণে শ্বাসকষ্টে ভুগছেন। তারা আরও জানিয়েছে, সতর্কতার মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করা হয়েছে।

ইসরায়েল কাটজ তার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছেন, আমরা একটি জাতীয় জরুরি অবস্থার মুখোমুখি এবং জীবন বাঁচাতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একত্রিত করতে হবে। টাইমস অব ইসরাইল বলছে,ভয়াবহ তাপপ্রবাহ এবং তীব্র বাতাস থেকে দাবানলের সূত্রপাত হয়। যার ফলে আগুন নিয়ন্ত্রণে আনাও কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।

নেভে শালোম, বেকোয়া, তাওজ এবং নাচশোন সম্প্রদায়ের লোকজনকে এরইমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া মেসিলাত জিওন থেকেও লোকজনকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে জানিয়ে পুলিশকে প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে, বিদেশি সহায়তার জন্য ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর আন্তর্জাতিক প্রতিপক্ষদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করছেন।  যার মধ্যে ইউরোপীয় দেশগুলোর ওপর জোর দেওয়া হয়েছে। সা’আর দাবানল মোকাবিলায় সহায়তার জন্য যুক্তরাজ্য, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর ম্যাসেডোনিয়া এবং আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রী ইভান আনুশিচের নির্দেশে, ক্রোয়েশিয়ান বিমান বাহিনীর একটি কানাডায়ার সিএল-৪১৫বিমান, যার মধ্যে ক্রোয়েশিয়ান সশস্ত্র বাহিনীর মোট ১১ জন সদস্য রয়েছেন, আগুন নেভাতে সহায়তা করার জন্য ইসরাইলে পাঠানো হবে।’

সাইপ্রাস থেকে সাহায্য প্রথমে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। ইতালি এবং ক্রোয়েশিয়া থেকে তিনটি কানাডায়ার বিমান পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। স্প্যানিশ, ফরাসি এবং ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রীরা ঘোষণা করেছেন যে তারা এই প্রচেষ্টায় সহায়তার জন্য বিমান পাঠাবেন।

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, দমকলকর্মীরা জেরুজালেমের হাইওয়ে ১-এ যানবাহন চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে এবং সেখানে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। জনসাধারণকে এলাকা থেকে দূরে থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নেভানোর জন্য ১১৯ জন দমকল কর্মী, ১০টি দমকলকর্মী বিমান এবং একটি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ও পর্যবেক্ষণে সহায়তা করার জন্য ইসরাইলি বিমান বাহিনী এবং ইউনিট ৬৬৯ও প্রস্তুত রয়েছে। উদ্ধারকর্মীরা ভারী ধোঁয়ায় আটকে পড়া যানবাহন থেকে নয়জনকে উদ্ধার করেছেন। ঘটনাস্থলে তিনটি ব্যক্তিগত গাড়ি জ্বলছে বলে জানা গেছে। 

কর্তৃপক্ষ উল্লেখ করেছে, তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। 

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /বিকাল ৪:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit