শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ ‎লালমনিরহাটের ঐতিহ্যবাহী সিন্দুরমতি দিঘিকে আকর্ষণীয় ধর্মীয় ও পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে— ত্রাণমন্ত্রী দুলু

ব্যাট হাতে ফের মাঠে নামছেন শোবিজ তারকারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৩৪ Time View

স্পোর্টস ডেস্ক : নিজেদের মধ্যে বিবাধে জড়িয়ে মাঝপথে বন্ধ হয়ে গিয়েছিল সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। ২০২৩ সালে মাঠে গড়ানো এই আসরের দুই বছর পর ফের মাঠে গড়াতে যাচ্ছে আসরটি। তবে এবার বদলে গিয়েছে আসরের নাম ও ফরম্যাট। চারটি দলের অংশগ্রহণে আগামী ৫ মে থেকে শুরু হচ্ছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ বা সিসিটি।

গতবার ইনডোরে খেলা হলেও এবার খেলা হবে উন্মুক্ত মাঠে। ৬ ওভারের পরিবর্তে পুরো টি-২০ ফরম্যাটের নিয়মে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে ম্যাচ। ফাইনালসহ মোট ম্যাচ হবে ৭টি তারকাদের এই টুর্নামেন্টটি সম্প্রচার করবে টি-স্পোর্টস। টুর্নামেন্টে অংশ নেওয়া চারটি দলের নাম গ্ল্যাডিয়েটর্স, কিংস, ওয়ারিয়র্স ও স্পারটান্স।

আসরটিতে অংশ নেবেন অভিনেতা সিয়াম আহমেদ, শরিফুল রাজ, ইরফান সাজ্জাদ, তৌসিফ মাহবুব, জিয়াউল রোশান, জয় চৌধুরী, সাঞ্জু জন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, দীপা খন্দকার, তাসনিয়া ফারিণ, সংগীতশিল্পী আরফিন রুমি, জাকিয়া সুলতানা কর্নিয়া, নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম, মোস্তফা কামাল রাজ, তানিম রহমান অংশু, প্রবীর রায় চৌধুরী প্রমুখ। ইতিমধ্যে অনুশীলন শুরু করেছেন তারকারা। প্রতিদিন সন্ধ্যার পর মাঠে গিয়ে ঝালিয়ে নিচ্ছেন নিজেদের।

সিসিটি নিয়ে সিয়াম আহমেদ বলেন, ‘এটা শুধু খেলা নয়, এটা গেট টুগেদারের মতন। আগেরবার ইনডোরে খেলা হয়েছে, এবার হবে আউটডোরে, আন্তর্জাতিক নিয়মে। দুটোর মাঝে অনেক পার্থক্য থাকবে। ক্রিকেট খেলা আমাদের ভালোবাসার এক নাম। আমরা যারা শোবিজে আছি, তাঁরা কিন্তু সময় করে খেলতে পারি না।

এই টুর্নামেন্টে তাই দারুণ এক অভিজ্ঞতা হবে সবার। আশা করছি সুন্দর একটি আয়োজন হবে।’টুর্নামেন্ট সামনে রেখে আজ অনুষ্ঠিত হবে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলের খেলোয়াড়দের নাম।

 

 

কিউএনবি/আয়শা/০১ মে ২০২৫, /বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit