বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ভারতে ব্রিকস সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সূচকের উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন চলছে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা, সামনে আরও বড় বিপর্যয়? সিলেটের সড়ক থেকে ৮ মাসে ৫ কোটি টাকা আদায় পুলিশের রাজধানীতে ডাকাতির প্রস্তুতিকালে একাধিক মামলার দুই আসামি গ্রেফতার হৃদরোগের সঙ্গে লড়াই, ২২ বছরেই থামল মিস অস্ট্রিয়ার জীবন দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ঢাকার বাতাসও অস্বাস্থ্যকর ইরানের দক্ষিণ উপকূলে রাতভর বিস্ফোরণ, উত্তেজনা ঘিরে বাড়ছে উদ্বেগ মধ্যবর্তী নির্বাচনের পরেই থামবে ইরান যুদ্ধ, দাবি ট্রাম্পের পরিবেশ রক্ষায় গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী

লালমনিরহাটে ৩২ ঘন্টা পর রেলপথ-মহাসড়ক অবরোধ স্থগিত করল আন্দোলনকারীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৮১ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলা প্রশাসন ও রেলওয়ে কতৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারীতে ৩২ ঘন্টা পর রেলপথ-মহাসড়ক অবরোধ স্থগিত ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।সোমাার (২৯ এপ্রিল) বিকেলে পাটগ্রাম কলেজ মোড়ের আন্দোলন মঞ্চ থেকে এ ঘোষণা দেন বুড়িমারী এক্সপ্রেস বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আহবায়ক ও বিএনপি নেতা মোস্তফা সালাউজ্জামান ওপেল।

ঘোষণার ফলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম অংশে ৩২ ঘন্টা ধরে  আটকে পড়া যান চলাচল শুরু হয়। অপরদিকে ৯ দিনের মাথায় উঠে গেল রেলপথ অবরোধ। ফলে গত ২১ এপ্রিল থেকে বুড়িমারী স্টেশনে আটকে থাকা একটি লোকাল ট্রেন লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এর আগে গতকাল রাতে হাতীবান্ধা থেকে অবরোধ তুলে নেওয়া হয়। ফলে গতকাল রাত থেকে মহাসড়ক এবং আজ সকাল থেকে রেলপথ সচল হয়।

পাটগ্রামের আন্দোলনে নেতৃত্বদানকারী ও পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান ওপেল বলেন, ‘বুড়িমারী থেকে ঢাকা রুটে সরাসরি বুড়িমারী এক্সপ্রেস চালু না হওয়া পর্যন্ত ‘বুড়িমারী-লালমনিরহাট’ রুটে ওই ট্রেনের যাত্রীদের জন্য একটি শার্টল ট্রেন চালানোর আশ্বাস দিয়েছে রেল কতৃপক্ষ। এ কারনে আমরা আপাতত আমাদের অবরোধ স্থগিত করছি।

কিউএনবি/আয়শা/৩০ এপ্রিল ২০২৫,/রাত ১২:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit