সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
এমসিসির আজীবন সদস্যপদ পেলেন তামিম অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি ২৭ হাজার আলোকবর্ষ দূরে নাসার ক্যামেরায় তারার অপরূপ দৃশ্য হারারে টেস্টের প্রথম দিনে ব‍্যাটে-বলে পিছিয়ে বাংলাদেশ সড়ক-রেলখাতে ব্যাপক বরাদ্দ, বাস্তবায়ন হচ্ছে নতুন পরিকল্পনা: প্রতিমন্ত্রী গাইবান্ধায় রামমূর্তি নির্মান বন্ধ ও অপসারণের দাবিতে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ ‎লালমনিরহাটের মিশনমোড়ে ‘কনফিডেন্স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার’-এর জমকালো উদ্বোধন রোনালদো সম্পর্কে এমনটি বলা ‘ছেলেমানুষি’ হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট ৭১২ ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়তে পূবালী ব্যাংক পিএলসি রাণীশংকৈল উপশাখা, ঠাকুরগাঁও এর উদ্যোগে ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইন বুথ উদ্বোধন

ই-কমার্স ব্যবসায় নেমেছেন বিল গেটসের মেয়ে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৪৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করেছেন বিলিয়নিয়ার বিল গেটসের মেয়ে ফোবি গেটস। সাবেক রুমমেট সোফিয়া কিয়ানির সঙ্গে যৌথভাবে তিনি চালু করেছেন নতুন এআইভিত্তিক শপিং অ্যাপ ‘ফিয়া’। এই অ্যাপের মাধ্যমে অনলাইন কেনাকাটাকে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করে তোলা যাবে বলে দাবি করা হয়েছে। তবে অ্যাপটি তৈরিতে সরাসরি অর্থায়ন করেননি বিল গেটস।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বলেন, ‘আমি ভাবছিলাম, ও তো এখন এসে টাকা চাইবে!’ এর পরই জানান, ইচ্ছা করেই মেয়ের এই উদ্যোগে অর্থ বিনিয়োগ থেকে নিজেকে বিরত রেখেছেন তিনি।

এর কারণ জানিয়ে বিল গেটস বলেন, যদি আমি বিনিয়োগ করতাম, তাহলে হয়তো ব্যবসার খুঁটিনাটি সবকিছুতে নজর রাখতাম, যা একদিক থেকে থিয়ার জন্য কঠিন হতো এবং অন্যদিকে হয়তো আমি অতিরিক্ত নরম হতাম। 

তবে মেয়ের উদ্যোগে অন্যভাবে সাহায্য করেছেন গেটস। তিনি কর্মী নিয়োগ ও দলে সঠিক মানুষ নির্বাচন বিষয়ে পরামর্শ দিয়েছেন। গেটস আরও বলেন, শপিং আমার বিষয় না, তাই এ বিষয়ে আমি মূলত টার্গেট অডিয়েন্স নই।

সন্তানদের আত্মনির্ভরশীল হতে সব সময় উৎসাহ দিয়েছেন বিল গেটস। তার বিপুল সম্পদের মাত্র ১ শতাংশেরও কম ভাগ দিয়েছেন সন্তানদের। তবে এই ১ শতাংশও মিলিয়ন মিলিয়ন ডলার। গেটসের মূল লক্ষ্য ছিল তাদের নিজেদের পথ গড়ে তোলার সুযোগ দেওয়া।

বর্তমানে আইওএস ও গুগলক্রোম ব্রাউজার এক্সটেনশনে ব্যবহারের জন্য ‘ফিয়া’ অ্যাপটি পাওয়া যাচ্ছে। অ্যাপ বা এক্সটেনশনটি ইনস্টল করার পর ব্যবহারকারীরা যখন কোনো পণ্যের ওয়েবসাইটে প্রবেশ করবেন, তখন সেখানে ‘শুড আই বাই দিস?’ নামে একটি বাটন দেখা যাবে। ওই বাটনে ক্লিক করলে ফিয়া স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেট ঘেঁটে দেখাবে সেই পণ্যের দাম তুলনামূলকভাবে বেশি, কম, নাকি গড়ের মধ্যে পড়ে।

পরীক্ষামূলকভাবে একটি লুই ভুইতোঁর ১ হাজার ৯৫০ ডলারের ব্যাগের পেজে গিয়ে দেখা যায়, ফিয়া জানাচ্ছে সেটি ‘এই মূল্যের যোগ্য’। সেই সঙ্গে ফ্যাশনফাইল ও ইবের মতো সাইট থেকে শুরু করে ১ হাজার ৪৫৩ ডলারে ব্যবহৃত ব্যাগের লিংকও দেখায় অ্যাপটি। শুধু তাই নয়, ব্যবহারকারীদের ফিয়ার নিজস্ব ওয়েবসাইটেও পাঠিয়ে দেয়, যেখানে একই ধরনের কমদামি ব্যাগগুলোর একটি তুলনামূলক তালিকা পাওয়া যায়।

ফিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের অ্যাপটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বর্তমান বাজার প্রবণতা বিশ্লেষণ করে এবং দেড় কোটিরও বেশি পুরোনো পণ্যের ডেটাবেইসের সঙ্গে তুলনা করে ফলাফল দেখায়। এই ডেটাবেইসে আছে দ্য রিয়েলরিয়েল, ভেস্টিয়্যার কালেকটিভ, থ্রেডআপ, স্টকএক্স, ইবে এবং পশমার্কের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মের তথ্য।

মূল্য তুলনা ও ছাড় পাওয়ার সুবিধা দিতে ক্যাপিটাল ওয়ান শপিং, রাকুটেন ও হানির মতো অ্যাপ আগে থেকেই জনপ্রিয়। তবে ফিয়া মূলত ফ্যাশনের ওপর জোর দিয়ে এবং পরিবেশবান্ধব থ্রিফটিংকে (ব্যবহৃত বা পুরোনো পণ্য কম দামে কেনার প্রক্রিয়া) গুরুত্ব দিয়ে নিজেকে আলাদা করে তুলে ধরতে চাইছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ১১:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit