মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

সিরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ১৩

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেদনে বলা হয়, রেকর্ডে দ্রুজ সম্প্রদায়ের ওই ব্যক্তি নবী হযরত মুহাম্মদ (সা.) কে অবমাননা করা হয়েছে এমন অভিযোগে সুন্নি মুসলিমদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নিলে হতাহতের এ ঘটনা ঘটে।

গত বছরের ডিসেম্বরে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর থেকে দেশটির সংখ্যালঘু সম্প্রদায় এক প্রকার ভয়ের মধ্যে রয়েছে।
 
গত মার্চে আসাদপন্থিদের হামলার প্রতিশোধ হিসেবে শত শত আলাওয়ি সম্প্রদায়ের মানুষকে হত্যার পর সংখ্যালঘুদের মধ্যে ভয় আরও তীব্র হয়ে ওঠে।
 
নিরাপত্তা সূত্র জানায়, মালিহা শহর ও অন্যান্য সুন্নি অধ্যুষিত এলাকা থেকে বন্দুকধারীরা এসে প্রধানত দ্রুজ জনগোষ্ঠী অধ্যুষিত দামেস্কের দক্ষিণ-পূর্বে অবস্থিত জারামানা শহরে জড়ো হওয়ার পর দুই সম্প্রদায়ের মধ্যে সোমবার রাতে সংঘর্ষ শুরু হয়।
 
স্থানীয় উদ্ধারকারীরা জানায়, উভয় পক্ষের মধ্যে বন্দুক হামলায় ১৩ জন নিহত হয়। এ ঘটনায় সিরিয়ান জেনারেল সিকিউরিটি সার্ভিসের দুই সদস্যও নিহত হয়েছেন।
 
সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুস্তফা আল আবদো বলেন, সাবেক বিদ্রোহীদের নিয়ে জেনারেল সিকিউরিটি সার্ভিস গঠন করা হয়েছে।
 
সশস্ত্র বন্দুকধারীদের হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, অডিও রেকর্ডকে কেন্দ্র করে কয়েকটি বেসামরিক জনগোষ্ঠী প্রতিবাদ মিছিল করে। আর সেই মিছিলেই দ্রুজ গোষ্ঠীর দিক থেকে গুলি ছোড়া হয়।
 
এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অডিও রেকর্ডিংটির উৎস খতিয়ে দেখা হচ্ছে এবং পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit