বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
জল্পনায় ইতি টেনে অমিতাভ বললেন ‘অবসর নয়, ঘুমাতে যাচ্ছিলাম’ ম্যানইউর ইংলিশ বিস্ময়বালকের ক্লাব ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণায় হতবাক কর্তৃপক্ষ-সমর্থকরা ডাকসুর মেঝেতে জিন্নাহ ও গোলাম আযমের ছবি রেখে শিক্ষার্থীদের পদদলন মুডিসের সুখবর: বাংলাদেশের ঋণমান এখন ‘স্থিতিশীল’ ‎দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে হবে—–সমাজকল্যাণ মন্ত্রী আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন করায় পোশাক শ্রমিককে মারধরের অভিযোগ আটোয়ারী উপজেলা দুপ্রক’র উদ্যোগে সততা স্টোর পরিদর্শন ও আলোচনা সভা হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী নিম্নাঞ্চল ডুবিয়ে নয়,জীবন-জীবিকা সুরক্ষায় কাপ্তাই হ্রদের পানি ব্যবস্থাপনার সিদ্ধান্ত মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

ইরফানকে নিয়ে খোলা চিঠি ছেলে বাবিলের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৭২ Time View

বিনোদন ডেস্ক : দেখতে দেখতে বলিউড অভিনেতা ইরফান খানের মৃত্যুর পাঁচ বছর হয়ে গেছে। বাবার মৃত্যুর দিনে তার জন্য খোলা চিঠি লিখলেন অভিনেতার ছেলে বাবিল খান। জানালেন তার বাবা একজন যোদ্ধা ছিলেন। 

সোশ্যাল মিডিয়ায় বাবাকে নিয়ে খোলা চিঠিতে বাবিল লিখেছেন, ‘বাবা এই পৃথিবীতে এসেছে, স্রোতের বিপরীতে সাঁতার কেটেছে, যুদ্ধক্ষেত্রে গিয়েছে, লড়াই করেছে সেই সমস্ত প্রতিকূলতার সঙ্গে যা তার সামনে এসেছে। 

‘তিনি চেয়ে বা না চেয়ে একাধিক লড়াই লড়েছেন। আমার বাবা একজন যোদ্ধা ছিলেন যাকে টলানো যেত না, তিনি দেবদূত ছিলেন যিনি হালকা পা ফেলে বাতাসেও হাঁটতে পারতেন।’

বাবিল আরও লিখেছেন ইরফান খানের অভিনয় তার অনুরাগীদের মনে এখনও থেকে গেছে। সেই প্রসঙ্গে বাবিলের ভাষ্য, ‘এমন সমস্ত পারফরমেন্স তিনি উপহার দিয়েছেন যা দর্শকদের মনে থেকে গিয়েছে। তার তেমনি একটি পারফরমেন্স হল পিকু যা আবারও মুক্তি পাচ্ছে। ভালোবাসার সঙ্গে সেটা আপনাদের সামনে নিয়ে আসা হচ্ছে।’

বাবিল তার একটি ছোটবেলার ছবি পোস্ট করেন যেখানে তাকে এবং ইরফান খান দুজনকে সানগ্লাস পরে থাকতে দেখা যাচ্ছে। ছোট্ট বাবিল বাবার কাঁধে ঝুলছে। প্রসঙ্গত, ২০১৮ সালে ধরা পড়ে ইরফান খানের ক্যানসার। ২০২০ সালে ২৯ এপ্রিল ৫৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দেন ইরফান খান। আগামী ৯ মে পুনরায় মুক্তি পাচ্ছে ইরফান খান, অমিতাভ বচ্চন এবং দীপিকা পাড়ুকোন অভিনীত ছবি পিকু।

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ১১:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit