শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

করলার তেতোভাব কমানোর উপায়

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৫২ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : মধ্যাহ্নভোজে উচ্ছে-করলা বেশিরভাগ বাড়িতেই নিয়মিত থাকে। নানান গুণে সমৃদ্ধ এই সবজি। অনেকেই এই তেতো সবজি মুখে তুলতে চান না। এ সবজির তেতোভাব কমানোর কয়েকটি উপায় আছে। যেসব ঘরোয়া উপায়ে এর তেতোভাব কমানো সম্ভব। 

তেতোর যম লবণ। লবণ পানিতে ভিজিয়ে রাখলে উচ্ছে কিংবা করলার তেতোভাব কমে। এটি পাতলা করে কেটে নিন। ২০-৩০ মিনিট লবণ মেখে রেখে দিন। তাতে সবজি থেকে পানি বেরিয়ে আসবে। ৩-৪ বার পানি দিয়ে ধুয়ে এবার উচ্ছে বা করলা ভেজে নিন। তরকারিও করতে পারেন। দেখবেন তেতোভাব কমে গেছে।

উচ্ছে কিংবা করলা পাতলা করে কেটে ফেলুন। এবার ভিনিগার এবং চিনির একটি মিশ্রণ তৈরি করুন। আধা ঘণ্টা ওই মিশ্রণে তেতো সবজি ডুবিয়ে রাখুন। ধুয়ে রান্না করুন। করলার বীজেও তেতোভাব থাকে, তা ফেলে দিলেও তেতোভাব কমে। দই দিয়ে উচ্ছে কিংবা করলা রান্না করতে পারেন। তাতে তেতোভাব কমবে। আবার দইয়ের জন্য স্বাদও অন্য রকম লাগবে।

অনেক সময় পিঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে করলা রাঁধতে পারেন। অন্য মশলার স্বাদে তেতোভাব সেভাবে অনুভব করতে পারবেন না। বরং নতুন স্বাদ পাবেন। তীব্র গরমে রুচিও ফিরবে।

 

 

কিউএনবি/আয়শা/২৯ এপ্রিল ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit