বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান মেঘে ঢাকা রাজধানী, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস পর্যটন নগরী রাঙামাটিকে যানজটমুক্ত করতে পুলিশ সুপারের নেতৃত্বে সমন্বিত অভিযান শুরু আলভারেজকে পেতে মরিয়া বার্সা, মাদ্রিদে গেছেন স্পোর্টিং ডিরেক্টর সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস

২২ বছর পর চোরের অনুশোচনা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ Time View

বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার রাধানগরের টিএন্ডটি সংলগ্ন একটি নির্মাণাধীন বাড়ি থেকে ২০০৩ সালে একটি পানি তোলার মোটর চুরি হয়। ২২ বছর পর সেই চোরের অনুশোচনা হয়েছে। মোটর বিক্রির দুই হাজার টাকা সে ফেরত দিয়েছে।ওই বাড়ির বাসিন্দা ইফরান মোর্শেদ বলেন, ‘২০০৩ সালে আামাদের টি এন্ড টি সংলগ্ন নতুন বাড়ি করার সময় পানির মটর চুরি হয়। চোর মটর নিয়ে যাওয়ার সময় আরেকজন ছেলে দেখে ফেলায় তখন চোর ছেলেটাকে ভাগ দিবে বলে চুপ করিয়ে দেয়। পরে দুইজনে মিলে এক হাজার টাকা করে ভাগ করে নেয়।’

তিনি বলেন, ‘শুক্রবার বাড়ির পাশের এক মাদরাসার হুজুর ও আমার এক বড় ভাইকে সে এসব ঘটনা খুলে বলে। নিজের অনুশোচনার কথা জানায়। হুজুরের কাছ থেকে এর পরিত্রান জানতে চায়। হুজুর মোটর বিক্রির টাকা ফেরত দিতে বলে। ভাই তকন টাকাটা নিতে চাননি। হুজুরের পরামর্শে টাকাটা তিনি নেন ও টাকাটা মসজিদে দান করার সিদ্ধান্ত হয়।’ চোর বাড়ির আশেপাশেই থাকেন জানিয়ে তিনি বলেন, ‘সে এখন এ পথে নেই’।

কিউএনবি/অনিমা/২৭ এপ্রিল ২০২৫,/সকাল ৭:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit