বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সৌদি আরবের দুটি বিমানবন্দরে হুথিদের হামলায় নিহত ৩ মুখ্যমন্ত্রী উপস্থিত থাকলে বিধানসভার অধিবেশন বয়কট করব: হুমায়ুন কবীর স্যাটেলাইট চিত্রে লাওসে চীনের সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি ফ্রান্সের অস্থিরতা ইউরোপের জন্য কতটা ঝুঁকির? সৌদি নৌবাহিনী প্রধানের সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের বৈঠক এখনো নিখোঁজ ৫২৮৫, নেপালে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো? ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কায় এখনও চড়া পশ্চিমমুখী বিমানভাড়া

ফুলবাড়ী ২৯ বিজিবি সীমান্তে অভিযান চালিয়ে ৫৭০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করেন॥

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১১৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী ২৯ বিজিবি’র আওতায় বিরামপুর ও কাটলা বিশেষ ক্যাম্প অভিযান চালিয়ে ৫৭০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করেন। গত বৃহস্পতিবার রাত্রী ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর বিশেষ ক্যাম্প এর টহল কমান্ডার নম্বর-৫৮৯৬২ হাবিলদার মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে একটি টহলদল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে বিরামপুর রেলগেইটের পূর্ব পার্শ্ব হতে মালিকবিহীন ৪৭৪ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার নম্বর-৪৯৯৪৯ হাবিলদার মোঃ হোসেন আলী এর নেতৃত্বে একটি টহলদল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে কাটলা বিশেষ ক্যাম্প সংলগ্ন আমির মোড় পাকা রাস্তার পার্শ্ব হতে মালিকবিহীন ৯৬ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপসহ সর্বমোট ৫৭০ বোতল যৌন উত্তেজক সিরাপ আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮৫,৫০০/- টাকা। আটকৃত মালিকবিহীন মাদকদ্রব্যগুলো ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে।

এ বিষয়ে ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এ.এম জাবের বিন জব্বার (পিএসসি) জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক আটক করা হয়েছে। তিনি যোগদান করার পর সীমান্তে চোরাচালন, মানুষ হত্যা ও অবৈধ্য অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আছেন।

 

কিউএনবি/আয়শা/২৬ এপ্রিল ২০২৫,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit