রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক বাজারে টানা তিন সপ্তাহ তেলের দাম কমেছে ৭২০ রানের ইনিংসে ভারতের সাত রেকর্ড ২১ দিনে এলো ২৭ হাজার ৭৪০ কোটি টাকার রেমিট্যান্স ‘নিজের ছেলেরাও এখন ক্রিকেট দেখে না’, শোয়েব আখতারের আক্ষেপ ধূমপানে সন্তান ধারণের সক্ষমতা হারানোর ঝুঁকিতে নারী, সতর্ক করল ডব্লিউএইচও মেসিকে লাল কার্ড না দেখানোর ব্যাখ্যা দিলেন রেফারি ক্লাবের বাজে ফর্ম কাটাতে চুক্তিতে সায় নেই ফার্নান্দেসের সোশ্যাল মিডিয়ায় পরিচয় থেকে প্রেম, বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ ফিলিস্তিনিদের ওপর হামলাকে ‘ইহুদি সন্ত্রাসবাদ’ বললেন ইসরায়েলের ‌‘হবু প্রধানমন্ত্রী’ ‘স্বর্ণের ডিম’সহ গ্রেফতার তিন আসামি পাঁচ দিনের রিমান্ডে

কাশ্মীর ইস্যুতে মোদির পাশে থাকার প্রতিশ্রুতি কংগ্রেসের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত-অধিকৃত কাশ্মীরের পেহেলগাঁওকাণ্ডের জেরে পাকিস্তানের সঙ্গে যে উত্তেজনা তৈরি হয়েছে তাতে দেশটির কেন্দ্রীয় সরকারের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে প্রধান বিরোধী দল কংগ্রেস। 

বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দিল্লিতে কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

বৈঠকে কাশ্মীর ইস্যুতে কেন্দ্র সরকারকে পূর্ণ সমর্থন করার কথা সিদ্ধান্তের কথা জানান তিনি। 

পরে সাংবাদিকদের ব্রিফ করার সময় কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে বলেছেন, তিনি বুধবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন এবং তাকে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

বিরোধী দলীয় এই নেতা বলেছেন, এটা দলীয় রাজনীতি করার সময় নয়। এখন সম্মিলিত সংকল্পের সময়, যারা প্রাণ হারিয়েছেন তাদের ন্যায়বিচার নিশ্চিত করার সময়।

তিনি যোগ করেন, এই মুহূর্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবাই সরকারে সঙ্গে একজোট।

মল্লিকার্জুন বলেন, তার দলের পক্ষ থেকে বলা হয়েছে, সরকার যেন হামলায় জড়িতদের গ্রেফতার করতে সমস্ত শক্তি কাজে লাগায়।

বৈঠক শেষে নিহতের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন কংগ্রেসের নেতারা। সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/২৬ এপ্রিল ২০২৫,/সকাল ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit