শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

দলের কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবকে অব্যাহতি দিলো এনসিপি

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২০৮ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ প্রদান ও সাময়িকভাবে দলের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, জেলা প্রশাসক নিয়োগে অবৈধ হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপার কাগজ সরবরাহে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে তানভীরের বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে আগামী সাত দিনের মধ্যে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একইসঙ্গে তাকে কেন স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, তা ব্যাখ্যা করতে বলা হয়েছে।

চিঠিতে আরও জানানো হয়, পূর্বে প্রদত্ত মৌখিক সতর্কতা উপেক্ষার প্রেক্ষিতে এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে, চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত গাজী সালাউদ্দিন তানভীরকে দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হলো।

কিউএনবি/অনিমা/২১ এপ্রিল ২০২৫,/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit