শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

বিএনপি আন্তরিকতার সঙ্গে সংস্কার কমিশনকে সহযোগিতা করছে : সালাহউদ্দিন

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১২৮ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংস্কার প্রস্তাব নিয়ে আবারও বৈঠকে বসেছে বিএনপি। রবিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলের সম্মেলন কক্ষে এই বৈঠক শুরু হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল এই বৈঠকে অংশ নিয়েছে। বৈঠক শুরুর আগে সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবারের বৈঠকে যেসব বিষয়ে মতানৈক্য ছিল তা নিয়ে দলীয় ফোরামে আলোচনা করার পর বিএনপির অবস্থান ঐকমত্য কমিশনকে জানানো হবে।

তিনি বলেন, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। আজকেই সংস্কার নিয়ে আলোচনা সমাপ্ত করা যাবে বলে আশাবাদ রাখি।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিহউল্লাহ, সাবেক সচিব আবু মোহাম্মদ মনিরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

জাতীয় ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে বৈঠকে রয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। এর আগে, গত বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি।

কিউএনবি/অনিমা/২০ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit