সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম

বুলবুল ললিতকলা একাডেমি’র পদক ও সম্মাননা লাভ করলেন ডুপডা’র তিন নেতৃত্ব

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ৩৮৫ Time View

ডেস্কনিউজঃ বুলবুল ললিতকলা একাডেমি সংক্ষেপে বাফা (বুলবুল একাডেমি অব ফাইন আর্টস) বাংলাদেশের একটি কলা কেন্দ্র। ১৯৫৫ সালের মে ১৭ তারিখে বেগম আফরোজ বুলবুল এই সাংস্কৃতিক চর্চা কেন্দ্রটি প্রতিষ্ঠা করেন। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নৃত্যশিল্পী বুলবুল চৌধুরীর নামকরণে এ প্রতিষ্ঠানটির নামকরণ করা হয়েছে। দেশীয় সংস্কৃতির লালন ও বিকাশের লক্ষ্যেই মূলত প্রতিষ্ঠা করা হয়েছিল সংস্কৃতিক চর্চার কেন্দ্রবিন্দু এই প্রতিষ্ঠান।

পদক গ্রহণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন,ডুপডা’র সম্মানীত সভাপতি প্রফেসর ড. শাহ মুস্তাফা কাওসার আবুলউলায়ী !

বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী নৃত্যকলা পারদর্শী ও সংগীতে বুলবুল ললিতকলা একাডেমি এ বছর ১০ জনকে গুণীজনকে ২০২৫ এর পদক প্রদান করেছেন।

এই ১০ জন গুণীজন ব্যক্তিত্বের মধ্যে মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন,ডুপডা’র সম্মানীত সভাপতি প্রফেসর ড. শাহ মুস্তাফা কাওসার আবুলউলায়ীকে দেশ সেরা দার্শনিক এবং শান্তি, অসাম্প্রদায়িকতা এবং সাংস্কৃতিক সংগঠক হিসাবে দর্শন বিভাগের সাবেক ছাত্র, ঢাবির হাজি মুহাম্মদ মুহসিন হল ছাত্র সংসদের সাবেক জিএস, বিএনপির বর্তমান নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ডুপডার নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাবকে পদক প্রদান করেছেন।

পদক গ্রহণ করছেন বিভাগের সাবেক ছাত্র, ঢাবির হাজি মুহাম্মদ মুহসিন হল ছাত্র সংসদের সাবেক জিএস, বিএনপির বর্তমান নির্বাহী কমিটির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ডুপডার নির্বাহী কমিটির সদস্য সাঈদ সোহরাব !

ডুপডা’র সাধারন সম্পাদক লুৎফর রহমান বুলবুল ললিতকলা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ও সম্মাননা লাভ করেছেন। 

পদক গ্রহণ প্রাপ্ত সকল গুণীজন।

বুল্বুল ললিতকলা ঢাকা’র পক্ষ থেকে ঢাবি দর্শন বিভাগ ও ডুপডা’র ব্যাক্তিত্বগণকে পদক ও সম্মাননা প্রদান করায় ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগ এলামনাই এসোসিয়েশন ডুপডা’র পক্ষ প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে।

আয়েশা/১৯.০৪.২০২৫/রাত ১১৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit