রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনাম
চীনা বিনিয়োগে বাংলাদেশে প্রায় এক লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: রাষ্ট্রদূত ওয়েন খুলে দেয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট; সেকেন্ডে ছাড়া হচ্ছে ৯ হাজার কিউসেক পানি উৎসবমুখর পরিবেশে ঢাকায় শেষ হলো ২য় এম্বেসি ইনডোর গেমস কাপ্তাই হ্রদের চাপ কমাতে বাঁধের ১৬ কপাট ৩ফুট খুলে দিয়েছে কর্তৃপক্ষ সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন ফ্রি কিকের সর্বকালের রেকর্ড ভাঙতে কত গোল চাই মেসির? নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে মাদকদ্রব্য সহ দম্পতি আটক রাঙামাটির সীমান্ত সড়কে মোটরসাইকেল খাদে, নারী নিহত নোয়াখালীতে দুই হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ৮ সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরিসহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল

হাতীবান্ধায় ট্রেনে কাটা পরে মধ্য বয়সী এক নারীর মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে সাহিদা বেগম (৫০) নামে মানুষিক ভারসাম্যহীন এক মধ্য বয়সী নারীর মৃত্যু হয়েছে।শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার মধ্য গড্ডিমারী শস্য গুদাম এলাকায় ট্রেন লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহিদা বেগম উপজেলার মধ্য গড্ডিমারী এলাকার মৃত ফজল হকের মেয়ে এবং প্রথম স্বামী রজব আলীর স্ত্রী ছিলেন।

স্থানীয়রা জানান, সাহিদা বেগম একজন স্বামী পরিত্যাক্তা ও মানুষিক ভারসাম্যহীন নারী ছিলেন। প্রথম স্বামী ডিভোর্স দেয়ার পর সে আবার একজনকে বিয়ে করে। আগের ঘরে তার একটা পুত্র সন্তানও আছে। বর্তমানে তার ছেলে ঢাকায় চাকুরী করার সুবাদে ঢাকায় থাকেন। মায়ের খোঁজ খবর নেন না। দ্বিতীয় বিয়ের কিছুদিন পর সাহিদার সেই স্বামীও তাকে ডিভোর্স দেয়। এই আঘাত সহ্য করতে না পেরে সে মানুষিক ভাবে অসুস্থ হয়ে মানুষিক ভারসাম্য হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সাহিদা। ঘটনার দিন বিকেলে সে ট্রেন লাইনের পাশ দিয়ে হেটে সম্ভবত বাড়ির দিকে যাচ্ছিলেন। এই সময় বুড়িমারী থেকে লালমনিরহাট গামী কমিউটার ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। ট্রেনটি তার কাছাকাছি এলে ঠিক সেই সময় সে ট্রেন লাইন পার হওয়ার চেষ্টা করে। ট্রেন লাইন পার হওয়ার সময় সাহিদা ট্রেনে কাটা পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবি জানান, স্থানীয়দের নিকট থেকে ট্রেনে কাটা পরে একজনের মৃত্যুর বিষয়টি শুনেছি। পরের জিআরপি থানায় খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে যান এবং আইনী ব্যবস্থা নেন।লালমনিরহাট জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হাসান জানান, ঘটনার পর পরই থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ ময়না তদন্তের জন্য নিয়ে আসতে চাইলে এলাকাবাসী বাঁধা দেয়। পরে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গের সুপারিশে ইউডি মামলা দিয়ে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ওই নারী একজন মানুষিক ভারসাম্যহীন নারী ছিলেন বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/১৯ এপ্রিল ২০২৫,/রাত ৯:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit