সোমবার, ২২ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট যুক্তরাষ্ট্র-ইরান ‘ঐতিহাসিক’ আলোচনা : যে বার্তা দিলেন জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ফের হুমকি ট্রাম্পের ট্রাম্পের হুমকির জবাবে ইরান বলল সশস্ত্র বাহিনী প্রস্তুত রয়েছে ‘জীবনে দু’জন প্রিয় মানুষের একজন আমার স্ত্রী-আরেকজন আসিম মুনির’ ট্রাম্প বললেন, ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগ করবেন ইরানের সাথে এই আলোচনা একটি ঐতিহাসিক ঘটনা : জেডি ভ্যান্স শান্তি আলোচনার মধ্যেই ইরানকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

দেলোয়ার সভাপতি ও বাপ্পা সাধারণ সম্পাদক উলিপুরে ক্ষেতমজুর সমিতির ৯ম সম্মেলন

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৪৬ Time View

শিমুল দেব, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি উপজেলা শাখার ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শহীদ মিনার চত্বরে ‘‘ কাজ মজুরী জমি অধিকার ইনসাফ চাই, এই মহুর্তে পল্লী রেশন চালু কর করতে হবে” স্লোগানকে ধারণ করে উপজেলা সম্মেলন হয়। এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি উপেন্দ্র নাথ বর্মন, জেলা কৃষক সমিতির সভাপতি নুর মোহম্মদ আনছার, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার রায় প্রমুখ।

জানা গেছে, সম্মেলনের ২য় অধিবেশনে উপস্থিত সবার সম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য দেলোয়ার হোসেনকে সভাপতি ও বিশ^জিৎ কুমার সিংহ বাপ্পাকে সাধারণ সম্পাদক ঘোষন করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে সুভাষ চন্দ্র বর্মন, সহ-সাধারণ সম্পাদক পদে সুনিল চন্দ্র সরকার, কার্যকারী সদস্য পদে আলেয়া বেগম, বাবু মিয়া, মুকুল চন্দ্র, আক্কাছ আলী ও মোকছেদ আলীর নাম ঘোষনা করা হয়। সম্মেলনে শুরুতে শহীদ মিনার চত্বর থেকে একটি মিছিল বের হয়ে পৌর সদরের চৌরাস্তার মোড়ে পথ সভা অনুষ্ঠিত হয়। এরপর পুণরায় শহীদ মিনারে গিয়ে সম্মেলনে মিলিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৯ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit