বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ১০ নতুন ধারা বাংলাদেশ’র শান্তাসহ ৬ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ উত্তরাঞ্চলের তিন জেলার উন্নয়নে একটি মেগা প্রকল্পের কাজ শুরু হচ্ছে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের অর্থনীতি ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে: নির্মলা সীতারামন ‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

চীনের শুল্ক নিয়ে নমনীয় ট্রাম্প, আলোচনায় সমাধান?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন এবং বেইজিং আলোচনা করছে। শীঘ্রই শুল্ক সংক্রান্ত একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে চীন ও যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী।

তবে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলাপ হয়েছে কিনা তা নিশ্চিত করতে অস্বীকৃতি জানিয়েছেন ট্রাম্প। কারণ, ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে বিপর্যস্ত করার হুমকি দিচ্ছে।

ট্রাম্প বলেন, আমরা আত্মবিশ্বাসী যে আমরা চীনের সাথে কিছু একটা সমাধান করব। ওভাল অফিসে বিকেলে নির্বাহী আদেশ স্বাক্ষরের সময় তিনি বলেন।

বেইজিংয়ের শীর্ষ কর্মকর্তারা ওয়াশিংটনের সাথে বেশ কয়েকবার যোগাযোগ করেছেন বলে ট্রাম্প দাবি করেছেন। তিনি আরও বলেছেন, উভয় পক্ষের মধ্যে খুব ভালো বাণিজ্য আলোচনা হয়েছে। তবে আরও কিছু বিষয় বাকি আছে। যদিও তিনি কোনও অগ্রগতির প্রমাণ দেননি।

চুক্তিটি কোন সময় হতে পারে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি আগামী তিন থেকে চার সপ্তাহ ধরে ভাবব। আমাদের একটি বিশাল সুন্দর বাজার আছে এবং সবাই সেই বাজারের অংশ হতে চায়।

ট্রাম্প চীনা আমদানির উপর ১৪৫ শতাংশ পর্যন্ত আরোপিত বর্তমান শুল্ক আরও বাড়াবেন কিনা সে বিষয়েও কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

এসময় ট্রাম্প যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ‌‘ইটের বদলে পাটকেল নীতি’র শুল্ক বৃদ্ধির সম্ভাব্য অবসানের ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, আমি চাই না যে তারা আরও উপরে উঠুক কারণ একটি নির্দিষ্ট সময়ে আপনি এমন জায়গায় পৌঁছাবেন যেখানে লোকেরা কিনবে না।

সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৫,/রাত ৯:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit