রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের শুনানি ১২ নভেম্বর ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেল বাংলাদেশ শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর এইচএসসি পরীক্ষার ফলাফলে বেসরকারি কলেজের সাফল্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা ইরানের অবশিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ১০ মিনিটই যথেষ্ট, হুঁশিয়ারি ট্রাম্পের বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করে যা বললেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসা সেই মাসুমা পেলেন ‘এ’ গ্রেড

পাটগ্রাম সীমান্তে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ৮৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত থেকে বাংলাদেশি নাগরিক আজিনুর ইসলামকে (২৪) ধরে নিয়ে গেছে বিএসএফ।শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙাটারি সীমান্তে এ ঘটনা ঘটে।বিজিবি ও স্থানীয় এলাকাবাসী সূত্র জানায়, ভারতের কোচবিহার জেলার মাথাভাঙা থানার ঝোংপাড়া এলাকা ও বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের জমগ্রাম ডাঙাটারি সীমান্ত এলাকা। এ সীমান্তে উভয় দেশের ৮০৪ নম্বর প্রধান পিলার ও ১০ থেকে ১১ নম্বর উপপিলার লাগোয়া এলাকার বাংলাদেশি অংশের ভুট্টার খেত থেকে গরুকে খাওয়াতে পাতা আনতে যায় আজিনুর। এ সময় ভারতের কোচবিহার ৩০ বিএসএফ ব্যাটালিয়ানের সরস্বতী ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারি সন্দেহে ঝোংপাড়া এলাকার স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তাকে আটক করে।
ঘটনা জানার পরই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের ডাঙ্গাটারি বিজিবি ক্যাম্প থেকে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে আহ্বান জানায়। কিন্তু তিনঘন্টা পার হলেও বিএসএফের পক্ষ থেকে কোনোকিছু জানানো হয়নি। আজিনুরের বাবার নাম নূর হোসেন। সে বাউরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জমগ্রামের টাঙাটারি এলাকার বাসিন্দা। বাউরা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য আসাদুল ইসলাম বলেন, ’বিএসএফ বাংলাদেশি যুবক আজিনুরকে ধরে নিয়ে গেছে। সে চোরাকারবারি নয়।’ এ ব্যাপারে ডাঙাটারি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার জাহাঙ্গীর হোসেনের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৫,/রাত ৮:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit