মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় প্রান্তিক পেশাজীবীদের সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন চৌগাছায় আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত আজকের স্বর্ণের দাম: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ‘বিশ্বাসঘাতকতা’ মনে করছেন ডেম্বেলে, এমবাপ্পেকে ঘিরে নতুন বিতর্ক তারেক রহমানকে আমন্ত্রণের বিষয়ে যা জানাল ভারত ১৫ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত? তুরস্ক-সৌদি ও পাকিস্তান একটি পদক্ষেপ নিচ্ছে: এরদোগান ‘আসসালামু আলাইকুম’ ও ‘ইনশাআল্লাহ’ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে বদলি যানজট কমাতে বাসস্ট্যান্ড স্থানান্তর ও এআই ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ‘পাকিস্তানের সঙ্গে কোনো টুর্নামেন্টেই খেলা উচিত নয়’

রাঙামাটির বিএসপিআইয়ে কাফনের কাপড় মাথায় বেঁধে শিক্ষার্থীদের গণমিছিল 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১১৬ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত  বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে কাফনের কাপড় মাথায় বেঁধে সাধারণ শিক্ষার্থীরা গণমিছিল করেছেন।শুক্রবার( ১৮ এপ্রিল)  বিকেল ৩ টা ৩০ হতে  বিএসপিআই এর সি়ভিল উড ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইমতিয়াজ আবছার চৌধুরী, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের  রিশাদ মাহমুদ, মো: মাসুম, হাবিবুর রহমান  এবং   মুজাহিদুর রহমান নকিব এর নেতৃত্বে  গণমিছিলটি ক্যাস্পাস প্রদক্ষিণ করে বিকেল ৪ টায়  সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 

সংক্ষিপ্ত সমাবেশে  বিএসপিআই এর ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মোঃ মুজাহিদুর রহমান নকিব বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা সুইডিশিয়ানরা প্রথম থেকে মাঠে ছিলাম এবং লড়াই করে যাবো। দাবী আদায়ের জন্য শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

প্রসঙ্গত: সারাদেশে  কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে  ছাত্র আন্দোলনের ছয় দফা দাবী লক্ষ্যে কাপ্তাই বিএসপিআই এ সাধারণ শিক্ষার্থীরা কাফনের  কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন বলে জানান বিএসপিআই এর ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মোঃ মুজাহিদুর রহমান নকিব। এর আগে একই দাবিতে গত বুধবার এবং গত বৃহস্পতিবার বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীরা মশাল মিছিল,  প্রতিবাদ সমাবেশ এবং সড়ক অবরোধ করেন।

কিউএনবি/অনিমা/১৮ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit