মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম
হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প

আল আকসা চত্বরে হাজারো ইহুদি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র আল আকসা মসজিদ চত্বরে প্রবেশ করেছে হাজারো ইসরায়েলি বসতি স্থাপনকারী ইহুদি। বৃহস্পতিবার পাসওভার বা ছুটির দিন উপলক্ষে এ ঘটনা ঘটায় তারা।

ফিলিস্তিন কর্তৃপক্ষের সঙ্গে মিলে পরিচালনা পরিষদের সঙ্গে কাজ করে জেরুজালেম গভর্নরেট। তারা বলেছে, ইহুদিরা মাগরাবি গেট দিয়ে ওই স্থাপনায় ঢুকে পড়ে এবং সেখানে প্রার্থনা করে। একই সঙ্গে তারা মসজিদ চত্বরে পূর্ব দেয়ালে বাব আল-রাহমায়ও যায়।

উল্লেখ্য, ২০১৯ সাল থেকে এখানে প্রার্থনা করা নিয়ে ইসরায়েলি পুলিশ এবং মুসলিমদের মধ্যে সংঘাত লেগে আছে। 

১২ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত পালিত হয় পাসওভার উৎসব। কমপক্ষে তিন হাজার বছর আগে এ সময়ে মিসর থেকে ইসরায়েলিদের দলে দলে বিতাড়ন শুরু করা হয়। বৃহস্পতিবার আল আকসা মসজিদ চত্বরে ‘তালমুদিক’ রীতি পালন করেন উগ্র ডানপন্থী রিলিজিয়াস জিওনিজম পার্টির এমপি জভি সুকোট। ‘তালমুদিক’ রীতে প্রার্থনাকারীরা মাথা নত করে মাটির সঙ্গে মিশায়।  

অন্যদিকে পশ্চিম দেয়ালে ‘প্রিস্টস ব্লেসিং’ পালন করেন হাজারো ইহুদি প্রার্থনাকারী। 

আল আকসা মসজিদের পশ্চিম পাশের দেয়ালের বাইরে ওই ওয়াল। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা রিপোর্ট করেছে, আল আকসাকে একটি সামরিক জোনে পরিণত করেছে ইসরায়েলি বাহিনী। এ জন্য সেখানে তারা কঠোর নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছে। ফিলিস্তিনিদের প্রবেশ প্রতিরোধ করা হয়েছে। সূত্র: আরব নিউজ

কিউএনবি/অনিমা/১৭ এপ্রিল ২০২৫,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit