বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
১১ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস চীনকে দীর্ঘস্থায়ী রাষ্ট্রীয় মদদপুষ্ট সাইবার হুমকি হিসেবে চিহ্নিত করল নিউজিল্যান্ড নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ

৫ আগস্টের পর বদলে গেছে কুড়িগ্রাম জেলা কারাগারের চিত্র, সহযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী 

রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৪৫ Time View
রাশিদুল ইসলাম রাশেদ কুড়িগ্রাম প্রতিনিধি : ৫ আগষ্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট  সরকারের পতনের পর কারাগারের নিরাপত্তা ব্যবস্থা ভেঙ্গে পড়ে সৃষ্টি হয় অচল অবস্থার। কয়েদিদের নিরাপত্তা দিতে নিজেদেরই নিরাপত্তাহীনতায় ভোগে কারারক্ষীরা। বিভিন্ন স্থানের মতো কুড়িগ্রামের জেলখানায়ও  তৈরি হয় নিরাপত্তা সংকট। এমন সংকট মুহুর্ত নিরসনে বাংলাদেশ সেনাবাহিনী সহযোগিতায় এগিয়ে আসেন। কারারক্ষীদের সাথে ৯জন সেনা সদস্যরা চার শিফটে ভাগ হয়ে কারাগারের গেইট থেকে শুরু করে ভিতরের সব জায়গায় নিরাপত্তার ব্যবস্থা করেন। সেই সাথে ৫ আগস্টের আগে জেলখানার ভিতরের নানা অনিয়ম দূর করার প্রয়াস চালান।

কারাগারে কয়েদিদের সাথে দেখা করা, তাদের জন্য শুকনো খাবার পাঠানো, পিসি (কয়েদিদের জন্য টাকা) লাগানো এসবে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে কিন্তু বর্তমান সেনাবাহিনীর তত্বাবধানে কারাগারে শৃংখলা ফিসে এসেছে বলে জানান এক কয়েদির আত্মীয় নাগেশ্বরী থেকে আসা শামীম মিয়া। তিনি আরো জানান, আগে দেখা করতে আসলে অনেক সময় বসে থাকা লাগতো, কোনো কোনো দিন দেখাও মিলতো না কিন্তু এখন সেই সমস্যা নেই।

রাজারহাট থেকে আসা শফিকুল ইসলাম বলেন, আগে দেখা করতে টাকা লাগতো এখন লাগে না।আবার পিসি লাগিয়ে দিলে ওখানে কম পাইতো এখন সে সমস্যাগুলাও হয়না। খাবারের মানও আগের তুলনায় ভালো হইছে। এ ব্যাপারে সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সাফায়েত হোসেন  বলেন, ‘৫ আগস্টের পর দেশের কারাগার গুলো অরক্ষিত হয়ে পড়েছিলো বাংলাদেশ সেনাবাহিনী দক্ষতার সাথে নিরাপত্তার ব্যবস্থা করেছে। সেই সাথে কারাগারের ভিতরের নানা অনিয়ম, খাবারের মান যাচাই, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সব দিকেই আমরা নজর রাখছি এবং জেলার আইনশৃঙ্খলা, মাদক নিয়ন্ত্রণ সহ মানুষের নিরাপত্তা বিধানে দিন-রাত ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছি।’

কুড়িগ্রাম জেলার জেল সুপার এ.জি মাহমুদ বলেন, ‘৫ আগস্টের আগে কারাগারে  অনিয়ম ও ত্রুটি ছিলো আমরা সেগুলো দূর করেছি।বাংলাদেশ সেনাবাহিনী নিরাপত্তা সহ সকল ক্ষেত্রেই আমাদের সহযোগিতা করছে। তারা প্রতিদিন খাবারের মান যাচাই করছে। সবার সার্বিক সহযোগিতায় যাতে কুড়িগ্রামবাসী একটা ভালো সেবা পায় আমরা সে চেষ্টাই করছি।’ ছবির ক্যাপশনঃ কারাগারের নিরাপত্তা বিধানে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit