বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি নজরুলের গাড়িচালক ওবায়দুর কারাগারে ইউপি নির্বাচনে বাড়ছে ইসির ক্ষমতা, প্রার্থীর জামানত বৃদ্ধি ৫ গুণ নতুন করে ২০০ বিচারক পেলেন নিয়োগের জন্য প্রাথমিক মনোনয়ন রাজধানী থেকে সাবেক এমপি গ্রেপ্তার ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর কুশল বিনিময় ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই সাড়ে ৮ হাজার কর্মী নিয়োগ! সরকারি সেবার কেন্দ্রবিন্দু হবে ডিজিটাল আইডি: রেহান আসাদ প্রতারণার মামলায় ফুডপান্ডার শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাজীপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে উঠে ট্রেবল জয়ের স্বপ্নে বিভোর ইন্টার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের সাথে দ্বিতীয় লেগে ২-২ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইন্টার মিলান। এর মাধ্যমে এবারের মৌসুমে ট্রেবল জয়ের স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালিয়ান জায়ান্টরা। শেষ চারে ইতালিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। 

মিলানের সান সিরোতে প্রচন্ড বৃষ্টি ও ঝড়ো হাওয়ার মধ্যে দুই দল মুখোমুখি হয়। যে কারণে কোনো দলই স্বাভাবিক খেলা খেলতে পারেনি। ২০১০ সালে হোসে মরিনহোর অধীনে ইন্টার সিরি-এ, চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালিয়ান কাপ জয় করেছিল। এবারও সেই আশায় এগিয়ে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়নরা। নাপোলির থেকে তিন পয়েন্ট এগিয়ে সিরি-এ লিগে শীর্ষে রয়েছে ইন্টার। একইসাথে ঘরোয়া কাপেরও সেমিফাইনালে উঠেছে। দুই বছর আগে ম্যানচেস্টার সিটির কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতা হয়নি। এবার আর ইউরোপীয়ান এলিট ক্লাব প্রতিযোগিতায় সেই ভুল করতে চায় না ইন্টার। 

ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে আগের তিনটি এ্যাওয়ে ম্যাচেই জয়ী হয়েছিল বায়ার্ন। কিন্তু এবার ইনজুরির কাছে হার মানতে হলো বুন্দেসলিগার চ্যাম্পিয়নদের। ১৫ বছর আগে সেমিফাইনালে বার্সেলোনাকে পরাজিত করার রেকর্ড রয়েছে ইন্টার। আগামী ৬ মে সান সিরোতে তারই পুনরাবৃত্তি করতে চায় সিমোনে ইনজাগির দল। ৫২ মিনিটে ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের গোলে দুই লেগ মিলিয়ে ২-২ গোলের সমতায় ফিরে বায়ার্ন।

৫৮ মিনিটে ডিমারকোর কর্ণার থেকে লাউটারো মার্টিনেজের গোলে আবারও এগিয়ে যায় ইন্টার। তিন মিনিট পর আরো একটি কর্ণার থেকে পাভার্ড তার সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলে পুরো সান সিরো উল্লাসে ফেটে পড়ে। ৭৬ মিনিটে এরিক ডায়ার গোল করলেও তা বায়ার্নের হার এড়াতে পারেনি।

 

 

কিউএনবি/আয়শা/১৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit