সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

বাবরকে নিয়ে ‘কিং কার লেগা’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন হাসান আলী

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : ব্যাটে বাজে সময় যাচ্ছে বাবর আজমের। তার প্রতি সমর্থন জানিয়ে ‘কিং কার লেগা’ কথাটি বলেছিলেন হাসান। যার বাংলা মানে দাঁড়ায়, ‘রাজা করে দেখাবে’। মন্তব্যটি নিয়ে পাকিস্তানি সমর্থকরা সমালোচনায় মুখর। সমালোচনার মাঝে এই কথার জন্য ক্ষমা চাইতে হলো হাসান আলীকে।

সম্প্রতি জাতীয় দলে ব্যর্থতার পর চলমান পিএসএলের দুই ম্যাচেও বাবর আজমের ব্যাট কথা বলেনি। পেশোয়ার জালমি ব্যাটার কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রানের খাতাই খুলতে পারেননি। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে আউট হন ১ রান করে।

হাসান আলী ক্ষমা চেয়েছেন তার দল করাচি কিংস লাহোর কালান্দর্সের বিপক্ষে ৬৫ রানে হারের পর। ওই ম্যাচে ২৮ রানে ৪ উইকেট নিয়েছিলেন হাসান। তিনি বলেন, ‘যদি কেউ মনে করেন ‘কিং কার লেগা’ বলাটা ভুল ছিলো, তাহলে আমি সব ভক্তের কাছে, এমনকি বাবরের কাছেও ক্ষমা চাইছি।’

সমালোচনার মাঝেও হাসান তার কথার পক্ষে যুক্তি দিয়েছেন। তিনি বলেন, ‘সে (বাবর) সেরা ছিল, এখনও সেরা, এবং খুব শিগগিরই সে ফর্মে ফিরে আসবে। সবাইকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়।’

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/রাত ১০:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit