বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫ পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান মেঘে ঢাকা রাজধানী, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস পর্যটন নগরী রাঙামাটিকে যানজটমুক্ত করতে পুলিশ সুপারের নেতৃত্বে সমন্বিত অভিযান শুরু আলভারেজকে পেতে মরিয়া বার্সা, মাদ্রিদে গেছেন স্পোর্টিং ডিরেক্টর সিলেট ওসমানী বিমানবন্দরে সালাম এয়ার চালু হচ্ছে ১লা সেপ্টেম্বর হতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাঙামাটিতে শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে দেবীগঞ্জে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস তীব্র গরমে শিশু ও নবজাতকের যত্ন এবং সুরক্ষায় যা করবেন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বরাদ্দ বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১১২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের শান্তিরক্ষা মিশনগুলোতে যুক্তরাষ্ট্রের আর্থিক বরাদ্দ বাতিলের প্রস্তাব করেছে হোয়াইট হাউজ। মালি, লেবানন, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে জাতিসংঘ মিশনের ব্যর্থতার অভিযোগ এনে হোয়াইট হাউজের বাজেট অফিস এই প্রস্তাব দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউজের অভ্যন্তরীণ গোপনীয় নথিতে তারা এই প্রস্তাব দেখতে পেয়েছে। জাতিসংঘ সবচেয়ে বেশি আর্থিক সহায়তা পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে, এরপরেই রয়েছে চীনের অবস্থান। প্রতিবছর জাতিসংঘ বাজেটের ২২ শতাংশ বা ৩.৭ বিলিয়ন ডলার যুক্তরাষ্ট্র অনুদান দিয়ে থাকে। আর শান্তিরক্ষা মিশনের ২৭ শতাংশ বা ৫.৬ বিলিয়ন ডলার দেয় যুক্তরাষ্ট্র। এই আর্থিক সহায়তা দেওয়া বাধ্যতামূলক।
রয়টার্স জানিয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অর্থবছরের জন্য যে তহবিলের অনুরোধ জানিয়েছে, তার জবাবে হোয়াইট হাউজের ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) দপ্তর যে জবাব দিয়েছে, সেখানেই শান্তিরক্ষা মিশনের জন্য তহবিল বাতিলের এই সুপারিশ রয়েছে। তাদের পরিকল্পনা হচ্ছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের মোট বাজেট প্রায় অর্ধেকে নামিয়ে আনা।

তবে নতুন যে বাজেট তৈরি করা হবে, সেটি অবশ্যই কংগ্রেসে অনুমোদন পেতে হবে। যেসব কাটছাঁটের প্রস্তাব করা হয়েছে, কংগ্রেস চাইলে এর কিছু কিছু অথবা পুরোটাই পুনর্বহাল করতে পারে। হোয়াইট হাউজের বাজেট অফিস যে প্রস্তাব দিয়েছে, মঙ্গলবারের মধ্যে তার জবাব দেয়ার কথা রয়েছে পররাষ্ট্র দপ্তরের। প্রথম মেয়াদের সময়েও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং সহয়াতা বাজেটের এক তৃতীয়াংশ কাটছাঁট করতে চেয়েছিলেন। কিন্তু কংগ্রেস ট্রাম্পের সেই প্রস্তাব ফেরত পাঠিয়ে দিয়েছিল।

 

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit