বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের টিকিট বিক্রি শুরু বর্ণাঢ্য অনুষ্ঠানের ব্যানার-ফেস্টুনে ছিল না প্রধানমন্ত্রীর কোনো ছবি দেশের ১৯ জেলায় রাতের মধ্যে ঝড়ের শঙ্কা ব্রাজিল সাপোর্টাররা হতাশ, আর্জেটিনারা বিশ্বকাপের স্বপ্ন দেখছে: ক্রীড়া প্রতিমন্ত্রী প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ আজ হচ্ছে না উত্তাল বেলুচিস্তান, চারদিনে পুলিশ-সেনাসহ নিহত ৯৬ বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী রাঙামাটিতে ৯৮ স্থানে পাহাড় ধস, রাঙামাটি-খাগড়াছড়ি যোগাযোগ বিচ্ছিন্ন যে আইনে আ.লীগের বিচার, হতে পারে নিষিদ্ধ আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

জাহান্নাম থেকে বাঁচার আমল ও দোয়া

Reporter Name
  • Update Time : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১২৭ Time View

ডেস্ক নিউজ : এখানে জাহান্নাম থেকে বাঁচার আমল ও দোয়া তুলে ধরা হলো:

তওবা

জাহান্নাম থেকে মুক্তির অন্যতম উপায় খাঁটি তওবা। তিনি আরও বলেন, ‘এরপরও কি তারা আল্লাহর দিকে ফিরে আসবে না? অথচ আল্লাহ তায়ালা ক্ষমাশীল ও দয়াবান।’ (সুরা মায়িদা: ৭৪)।

জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার আরেকটি মাধ্যম শিরকমুক্ত ইবাদত। এক ব্যক্তি মহানবী (সা.)-এর কাছে এসে বললেন, ‘এমন একটি আমলের কথা বলে দিন, যা আমাকে জান্নাতে পৌঁছে দেবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে।’ রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তুমি আল্লাহর ইবাদত করবে। তাঁর সঙ্গে কোনো কিছু শরিক করবে না। নামাজ কায়েম করবে। জাকাত দেবে। আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে।’ সে ব্যক্তি চলে গেলে রাসুলুল্লাহ (সা.) বললেন, ‘তাকে যে আমলের নির্দেশ দেওয়া হয়েছে, তা দৃঢ়ভাবে পালন করলে সে জান্নাতে যাবে। (সহিহ মুসলিম: ১৪)

দোয়া

হজরত মুসলিম ইবনে হারেস তামিমি রা. বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কানে কানে বললেন, যখন মাগরিবের নামাজের সালাম ফেরাবে, তখন কারো সঙ্গে কথা বলার আগে এই দোয়াটি সাতবার পড়বে।

اللَّهُمَّ أَجِرْنِى مِنَ النَّارِ (উচ্চারণ: আল্লাহুম্মা আজিরনি মিনান নার।) অর্থ: হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। 

যদি তুমি পড় আর ওই রাতেই তুমি মারা যাও তাহলে তোমার জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা লিখে দেয়া হবে। ফজরের নামাজের পরও এ দোয়াটি একই নিয়মে সাতবার পড়বে। যদি তুমি পড়ে থাক আর ওই দিনেই তুমি মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তির ফায়সালা লিখে দেয়া হবে।

 

কিউএনবি/আয়শা/১৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit