শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
জামায়াতের সঙ্গে যোগাযোগ করেই আ.লীগ মিছিল করছে: রাশেদ খাঁন ‘তোমাকে দিয়ে হবে না, নাচে তুমি জিরো’ হুতিদের নিয়ন্ত্রণে বাব আল-মানদেব, কেন এত গুরুত্বপূর্ণ এই জলপথ ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী অভিযান উদ্বোধন প্রধানমন্ত্রীর ড্রোন হামলায় সৌদির তেল পাইপলাইন বন্ধ, পেরিম দ্বীপ দখল সারাদেশে দুই দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ঘোষণা ছাত্রদলের রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর জেতেননি একটি ট্রফিও, তবু ব্যালন ডি’অর জিততে চান এমবাপ্পে ‘সৌদির শত শত ভাড়াটে সেনাকে হত্যা করা হয়েছে, রেড সি উপকূল এখন মুক্ত’ ভিডিও ভাইরাল: চীনা বিমানবন্দরে জীবন্ত প্রাণীর খাঁচা ছুড়ে মারছেন কর্মীরা

‘এবার প্রথম ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি’

Reporter Name
  • Update Time : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ৮৩ Time View
ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করে বলেছেন, ‘এবার প্রথম হাসিনামুক্ত, ফ্যাসিস্টমুক্ত বৈশাখ পালন করতে পারছি।’তিনি বলেন, ‘পয়লা বৈশাখের সংস্কৃতিকে বিগত সরকার দলীয় হাতিয়ারে পরিণত করেছিল। আমরা আশা করব, সামনের দিনগুলোতে নববর্ষ জাতীয় উৎসব হিসেবে পালন করতে পারব।’

সোমবার (১৪ এপ্রিল) রাজধানীর ইস্কাটন রোডে এনসিপির পহেলা বৈশাখ আয়োজন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা ইতিমধ্যে দেখেছি, জুলাই বিপ্লবকে, আকাঙ্ক্ষাকে ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলো সমভাবে ধারণ করছে না। আমরা স্পষ্টভাবেই জুলাই বিপ্লবের সময়ও বলেছিলাম, আমাদের ঘোষণা ছিল ফ্যাসিবাদের বিলোপ, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা।’

তিনি বলেন, ‘এই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তি পরিবর্তনের জন্য না, দলের পরিবর্তনের জন্য না। রাষ্ট্রের আমূল কাঠামো পরিবর্তন, মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকার ও একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন।’

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করে বলেন, ‘নাগরিক পার্টি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে এগোচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই আমরা বিচার এবং সংস্কার কার্যক্রম দেখতে চাই। বিচার এবং সংস্কারের রোডম্যাপ চেয়েছি সরকারের কাছে। যা সংস্কারের মধ্য দিয়েই গণপরিষদ এবং আইন সভার দিকে আগাতে চাই।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিলোপে রাষ্ট্র সংস্কার চলমান থাকবে।

অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্রের যে সংস্কার প্রয়োজন সেসব অবশ্যই অন্তর্বর্তী সরকার করবে। যাতে পরে যারা ক্ষমতায় আসবে তারা যেন এই সংস্কার চালিয়ে নিতে পারেন।

কিউএনবি/অনিমা/১৪ এপ্রিল ২০২৫,/বিকাল ৩:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit