বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

গরমে পান্তা ভাত খাওয়ার ১০ উপকারিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ২৪৭ Time View

স্বাস্থ্য ডেস্ক : পান্তাভাত মূলত কৃষকের খাবার হিসেবে পরিচিত। গ্রাম বাঙলার কৃষকরা সকালে পান্তা ভাত খেয়ে দিন শুরু করেন। কৃষককে সারাদিন কর্মক্ষম রাখতে এ পান্তা ভাতই দারুণ কাজ করে শরীরে।

এদেশে পান্তা ভাত খাওয়ার চল রয়েছে সরিষা তেল, পেঁয়াজ, কাচামরিচ, লবণ আর মাছ ভাজা দিয়ে। যেহেতু বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ তাই পহেলা বৈশাখে খাবারের ঐতিহ্য হিসেবে বেছে নেয়া হয়েছে পান্তা-ইলিশকেই।

ছবি: সংগৃহীত

 

আপনি জানলে অবাক হবেন, শুধু এদশেই নয়, পান্তা ভাত বিশ্বের অনেক দেশেই অতি প্রিয় একটি খাবার। আমাদের গ্রামেগঞ্জের পাশাপাশি ভিয়েতনাম, উড়িষ্যা, তামিলনাড়ুতে এখনো সকালে পান্তা খাওয়ার প্রচলন আছে।
 
আসুন জেনে নিই নিয়মিত পান্তা ভাত খেলে শরীরে কী হয় সে সম্পর্কে। পুষ্টিবিদরা বলছেন, অনেকেই মনে করেন, পান্তা নিয়মিত খেলে ওজন বাড়ে। এ ধারণা পুরোটাই ভুল। বিশেষজ্ঞরা বলছেন, অপকারিতা নয়, বরং গরমের এ সময়টাতে পান্তা ভাত খাওয়ার অভ্যাসে লুকিয়ে রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা। এগুলো হলো-
 

ছবি: সংগৃহীত

১.পান্তা ভাতে আয়রনের পরিমাণ বাড়ে ২১ গুণ যা আয়রন ডিফিশিয়েন্সি কিংবা এনিমিয়া বা রক্তশূন্যতা কমায়।

 
২.মাত্র একশগ্রাম পান্তা ভাতে প্রায় তিন ট্রিলিয়ন ভালো ব্যাকটেরিয়া থাকে যাদের প্রোবায়োটিকস বলে। যার কাজ হলো শরীরের ইমিউন সিস্টেমকে উন্নত করা।

শুধু বাংলাতেই নয়, ভিয়েতনাম, উড়িষ্যা, তামিলনাড়ু, চীনসহ অনেক দেশেই পান্তা খুব জনপ্রিয় একটি খাবার। ছবি: সংগৃহীত

 

৩. এতে পটাসিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়ামের পরিমাণ এমনভাবে বাড়ে যা একজন স্বাভাবিক মানুষের দৈনিক প্রয়োজন মেটানোর জন্য পর্যাপ্ত।
 
৪. গরম ভাতে যে পরিমাণ ফ্যাট থাকে পান্তাভাতে তা প্রায় ৬ গুণ কমে যায়। স্লিম থাকার জন্যও পান্তা সাহায্য করে।
 
৫. পান্তা ভাতকে বলা হয় ন্যাচারাল কুলার। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
 
৬. নিয়মিত পান্তা খেলে সবরকম আলসার সেরে যায়।
 
৭. এ খাবার ক্যানসারের ঝুঁকি কমায়।
 
৮. সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সকালে পান্তা খেলে সারাদিনের কর্মক্ষমতা ও এনার্জির যোগান দেয়।
  

গরমের সময় ‘পান্তা ভাত’ খেলে শরীরে কী হয়?

 

৯. ব্যস্তময় জীবনে অনেকেই এখন নিদ্রাহীনতায় ভোগেন। তারা নিয়মিত পান্তা খেতে শুরু করতে পারেন। কারণ পান্তা নিদ্রাহীনতা দূর করে।
 
১০. নিয়মিত পান্তা খেলে কোলাজেনের পরিমাণ বাড়ে, যা ত্বক টানটান রাখতে অর্থাৎ তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। তাই রূপচর্চায় সময় ব্যয় না করে সকালে সরিষা তেল, পেঁয়াজ, কাচা মরিচ, লবণ দিয়ে পান্তা খাওয়ার অভ্যাস করতে পারেন।

 

কিউএনবি/আয়শা/১৩ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit