বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

আদানির এক ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বাড়তে পারে লোডশেডিং

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৬৮ Time View

ডেস্ক নিউজ : আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ফের বিঘ্নিত হয়েছে।ভারতের ঝাড়খন্ড রাজ্যের গোড্ডায় নির্মিত বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে গেছে।তবে গত ৮ এপ্রিল বন্ধ হওয়া প্রথম ইউনিট থেকে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।সেটি থেকে বিদ্যুৎ সরবরাহ করছে প্রতিষ্ঠানটি।

শনিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় সঞ্চালন সংস্থা পাওয়ার গ্রিড পিএলসি বাংলাদেশের (পিজিসিবি) মুখপাত্র এবিএম বদরুদ্দোজা খান যুগান্তরকে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। বিদ্যুৎকেন্দ্রটিতে ৮০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট আছে। প্রথম ইউনিট থেকে উৎপাদন বন্ধ হয় গত ৮ এপ্রিল। আর দ্বিতীয় ইউনিট বন্ধ হয়েছে গতকাল (১১ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে। এতে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। 

বিদ্যুৎকেন্দ্রটি থেকে সর্বোচ্চ ১৪০০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। ৮ এপ্রিলের পরও ৭৫০ মেগাওয়াটের বেশি সরবরাহ করা হয়েছে।কিন্তু ১১ এপ্রিল রাতে দ্বিতীয় ইউনিটও বন্ধ হয়ে যায়। পিডিবি সূত্র বলছে, আদানির কেন্দ্র থেকে পুরোপুরি বিদ্যুৎ সরবরাহ শুরু না হলে আগামীকাল (রোববার) লোডশেডিং আরও বাড়তে পারে।

আদানির বিদ্যুৎকেন্দ্রে ব্যবহৃত কয়লার দাম নিয়ে বিরোধ আছে। এটি নিয়ে আদানি ও পিডিবির মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।বকেয়া শোধ নিয়েও বিভিন্ন সময় তাগাদা দিয়েছে আদানি। গত বছর একবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় আদানি। এরপর নিয়মিত চলতি বিল পরিশোধ করায় একটি ইউনিটের উৎপাদন চালু করে তারা। গত ফেব্রুয়ারিতে পুরো বিদ্যুৎ সরবরাহের অনুরোধ জানায় পিডিবি।এরপর মার্চের শুরু থেকে দুটি ইউনিটের বিদ্যুৎ সরবরাহ করে আদানি।

 

 

কিউএনবি/আয়শা/১২ এপ্রিল ২০২৫,/রাত ৯:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit