মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

রিমান্ড শেষে কারাগারে ব্যারিস্টার তুরিন আফরোজ

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ৭৩ Time View
ডেস্ক নিউজ : হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আবদুল জব্বার নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।শনিবার চার দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

অন্যদিকে, জামিনের আবেদন করেন তার আইনজীবী। শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক।

এর আগে, গত ৭ এপ্রিল রাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেফতার করে পুলিশ। পরের দিন ৮ এপ্রিল তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ মামলায় তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন আ. জব্বার। এ সময় আসামিদের ছোড়া গুলিতে আহত হন তিনি। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে ২৭ মার্চ পতিত স্বৈরাচার শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বাদি হয়ে একটি মামলা করেন। মামলায় তুরিন আফরোজ ৩০ নং এজহারনামীয় আসামি।

কিউএনবি/অনিমা/১২ এপ্রিল ২০২৫,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit