রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

জালঝাড়া ফাজিল মাদ্রাসার গভর্নিংবডির নির্বাচন সম্পন্ন

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) ।
  • Update Time : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ২১০ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে বুধবার জালঝাড়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার নিয়মিত গভর্নিংবডি গঠনের লক্ষ্যে অভিভাবক সদস্য পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। তিন অভিভাবক সদস্য পদে নির্বাচিতরা হলেন কুদ্দুস আলী, আব্দুর রহমান ও শহিদুল ইসলাম।

প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালনকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আকরাম হোসেন খান জানান, সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৪৪৯ ভোটের মধ্যে ৩৩২ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। এতে কুদ্দুস আলী ২৩১, আব্দুর রহমান ২৩০ ও শহিদুল ইসলাম পান ২২৯ ভোট।

মাদ্রসার অধ্যক্ষ মুফতি মফিজুর রহমান জানান, ১২ সদস্যের নিয়মিত গভর্নিং বডির গঠনের লক্ষ্যে তিন অভিভাবক সদস্য পদে শান্তিপূর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

 

 

কিউএনবি/আয়শা/১০ এপ্রিল ২০২৫,/রাত ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit