শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের ডাক হেফাজতের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৪ Time View

ডেস্ক নিউজ : আগামী ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মহাসমাবেশ সফল করতে মঙ্গলবার রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব ও বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা জুনায়েদ আল হাবিব।

সভায় দেশের আট বিভাগে মহাসমাবেশ সফল করার লক্ষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ সফর করার সিদ্ধান্ত গৃহীত হয়। ঢাকায় অবস্থানরত কেন্দ্রীয়, মহানগর, জেলা ও জোন কমিটির দায়িত্বশীলদের নিয়ে মহাসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ১৩ এপ্রিল জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় যৌথ বৈঠক অনুষ্ঠিত হবে। ৩ মের মহাসমাবেশ সফল করার জন্য শিগগিরই চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে নেতারা সফর করবেন।

বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা জালাল উদ্দীন, মুফতি বশিরুল্লাহ, মাওলানা হাসান জামিল, মুফতি আজহারুল ইসলাম, মুফতি জাকির হুসাইন কাসেমী, মুফতি শরিফুল্লাহ, মুফতি কামাল উদ্দীন, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা আব্দুল মালেক, মাওলানা সালাহ উদ্দীন, মাওলানা ইমরানুল বারি সিরাজী প্রমুখ।

 

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit