রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

মনিরামপুরে গ্রাম পুলিশের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৫ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউটের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহায়তায় মঙ্গলবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন(ভার্চুয়ালী) জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউটের মহাপরিচালক(গ্রেট-১) আব্দুল কাইয়ুম।

সহকারি কমিশনার(ভূমি) নিয়াজ মাখদুমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার রওনক জাহান, স্থানীয় সরকার যশোরের উপপরিচালক রফিকুল হাসান, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট আল-আমিন হোসেন, মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না, সহকারি পুলিশ সুপার(মনিরামপুর সার্কেল) ইমদাদুল ইসলাম, মুক্তিযোদ্ধা আকতার হোাসেন খান, থানার অফিসার ইনচার্জ নূর মোহাম্মদ গাজী । স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজির অনুষদের সদস্য নাজিম উদ্দিন।

এ সময় আমন্ত্রীত অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু,পৌর সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, জামায়াতে ইসলামীর আমির সহকারি অধ্যাপক ফজলুল হক, মহিউল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব রশিদ বিন ওয়াক্কাস, প্রেসক্লাব সভাপতি মজনুর রহমান, সাধারন সম্পাদক মোতাহার হোসেন, ইসলামী আন্দোলনের আমির ইবাদুল ইসলাম মনু, শুশীল সমাজের প্রতিনিধি সহকারি অধ্যাপক মুহিবুল্লাহ মনু, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি হাসাইন ইকবাল সানি প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার জানান, গ্রাম পুলিশের ৪০ সদস্য মাসব্যাপী এ বুনিয়াদি প্রশিক্ষণে অংশ নেন।

 

কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৫,/রাত ৯:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit