রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন শাপলা চত্বর মামলায় শেখ হাসিনাসহ ৪১ জনের শুনানি ১২ নভেম্বর ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেল বাংলাদেশ শ্রমিকদেরকে কাজে ফিরে যাওয়ার আহ্বান শ্রমমন্ত্রীর এইচএসসি পরীক্ষার ফলাফলে বেসরকারি কলেজের সাফল্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা ইরানের অবশিষ্ট লক্ষ্যবস্তু ধ্বংসে ১০ মিনিটই যথেষ্ট, হুঁশিয়ারি ট্রাম্পের বলিভিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করে যা বললেন প্রেসিডেন্ট রদ্রিগো পাজ বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষায় বসা সেই মাসুমা পেলেন ‘এ’ গ্রেড

লালমনিরহাটে পুলিশবাহী ট্রাকে ট্রাকের ধাক্কা, ১৫ পুলিশ সদস্য আহত, গ্রেফতার-১

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৬৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে পুলিশ বাহী ট্রাকে ড্রাম ট্রাকের ধাক্কায় ১৫ জন পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনা ঘটেছে।সোমবার (৫ এপ্রিল) সকাল ৭ টার দিকে জেলার হাড়িভাঙ্গা মাজার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রাম ট্রাক চালক সোহানকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭ টার দিকে লালমনিরহাট পুলিশ লাইন থেকে ১৫ জন পুলিশ সদস্যকে নিয়ে একটি ট্রাক সিন্দুরমতি মেলার উদ্দেশ্যে রওনা করে। পুলিশবাহী ট্রাকটি শহরের হাড়িভাঙ্গা মাজার এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ড্রাম ট্রাক পুলিশ বাহী ট্রাকে সজোড়ে ধাক্কা দেয়। এতে পুলিশবাহী ট্রাকে থাকা ১৫ পুলিশ সদস্য হয়। আহতদের মধ্যে ৬ জনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও গুরুতর আহত ৬ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিন পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন এসআই রফিকুল ইসলাম, এএসআই মহেস, কনস্টেবল সাইফুল, মানিক, মোজাম্মেল ও সবুজ। লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি হওয়া পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল নয়ন, জাফর(গাড়ি চালক), শাহাদাৎ, লুৎফর, ইলিয়াস ও মোস্তফা। আর প্রাথমিক চিকিসা নিয়েছে এসআই আবু বক্কর, নায়েক রাহিনুল, নায়েক শাখাওয়াত।সড়ক দূর্ঘটনায় ১৫ পুলিশ পুলিশ সদস্য আহত ও একজনকে গ্রেফতারের বিষয়টি লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit