মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

পুরান ঢাকার বহুতল ভবনে আগুন, নিহত ১

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের একটি বহুতল ভবনের নিচতলায় আগুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আমিনুদ্দিন (৭০) নামে একজন নিহত হয়েছেন।

সোমবার (৭ এপ্রিল) ভোর ৪টা ১০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটি প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নির্বাপন করে। সকালে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. শাহজাহান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রোববার দিবাগত রাত আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে সাততলা ভবনের নিচ তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপন করে।

তিনি আরও বলেন, ভবন থেকে ১৮ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ১২ জনকে ফায়ার সার্ভিস প্রাথমিক চিকিৎসা দেন। বাকি ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়।

ঢামেকে যারা আছেন- সাকিব (২০), মুসফিক (২২), ইসরাত জাহান (৩৬), ইসায়াত (৫) ও তালহা (৪)। এ ছাড়াও ফাতেমা (২০) নামে একজন জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি আছেন। আর আমিনুদ্দিন ( ৭০) ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, এ ঘটনায় আমিন উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/সকাল ১০:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit