বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত সেরা ৫ ইনিংস নওগাঁয় হত্যা মামলায় আসামি সাংবাদিক; জানেন না বাদী নিজেই ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে বোচাগঞ্জে একতা ডায়াগনষ্টিক সেন্টারের উদ্বোধন আটোয়ারীতে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমান প্রশিক্ষণ জিয়াউর রহমান যে লক্ষ্য নিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেছিলেন ওয়াসিম-ওয়াকারের বোলিং আজও ক্রিকেট বিশ্বে যে কারণে অনন্য কুষ্টিয়ার দৌলতপুরে মাছ ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে টাকা ছিনতাই কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় সাবেক অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত সুরক্ষিত দেয়ালে অরক্ষিত অট্টালিকা: ধ্বংসের দ্বারপ্রান্তে বিরামপুরে রক্ষুনী কান্ত বাবুর জমিদার বাড়ি॥

ব্রাহ্মণবাড়িয়ায় অষ্টমী স্নান

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১০১ Time View
বাদল আহাম্মদ খান ,নিজস্ব প্রতিবেদক : প্রতি বছরের ন্যায় এবারো চৈত্র মাসের শুক্ল পক্ষের অষ্টমী তিথিতে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদে স্নান অনুষ্ঠিত হয়েছে। তিতাস নদের পৌর এলাকার গোকর্ণঘাটে ও মেঘনা নদীর সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের আজবপুর এলাকায় এ স্নান অনুষ্ঠিত হয়। এতে হাজারো পুর্ণ্যার্থী অংশ নেন। স্নানকে কেন্দ্র করে বসে মেলা।গোকর্ণঘাটে তিতাস নদে স্নান শেষে মিঠুন দাস নামে এক ভক্ত জানান, এই সময়টাতে গঙ্গার জলে স্নান করলে আমাদের পাপ মোচন হবে, সে বিশ্বাস থেকে এসেছে। স্নান শেষে জীব ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থণা করা হয়।
সম্পা শীল নামে অপর ভক্ত বলেন, ‘এখানে প্রতি বছর গঙ্গা স্নান হয়। অনেক ভক্ত এখানে স্নান করতে আসেন। আমরাও স্নান করেছি পূণ্য লাভের জন্য। আমরা জীব ও জাতির শান্তি কামনায় প্রতি বছরই গঙ্গাস্নানে অংশ গ্রহন করি। এবারো করেছি।’ স্নান পরিচালনা কমিটির সদস্য খোকন কান্তি আচার্য জানান, নদীর পবিত্র জলে গঙ্গা স্নানের মধ্য দিয়ে জড়োদেহে জানা অজানা পাপ মোচন হয়। এই গঙ্গা স্নানের মধ্য দিয়ে নিজের জন্য পরিবারের জন্য মঙ্গল কামনা করা হয়। পাশপাশি দেশ ও জাতির কল্যাণের জন্যেও বিশেষ প্রার্থনা করেছেন ভক্তরা।

কিউএনবি/অনিমা/০৭ এপ্রিল ২০২৫,/বিকাল ৪:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit