মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

বাংলাদেশকে স্পেশালাইজড হাসপাতাল করে দেবে চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২০১ Time View

ডেস্ক নিউজ : বাংলাদেশকে একটি স্পেশালাইজড হাসপাতাল করে দেবে চীন। দুই হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালের জন্য সরকার জায়গা খুঁজছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম।

সম্প্রতি একটৎ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম জানান, হাসপাতালের জন্য জায়গা দেওয়া মাত্রই চীন কাজ শুরু করবে। চীনের স্বাস্থ্যসেবা আশপাশের যেকোনো দেশের থেকে অনেক ভালো মানের। আমরা জানতে পেরেছি, চীনের স্বাস্থ্যসেবা অনেক সাশ্রয়ী।

তিনি বলেন, প্রধান উপদেষ্টার অনুরোধের কারণে চীন বলেছে, তাদের একজন নাগরিকের স্বাস্থ্যসেবায় যে খরচ হয়, বাংলাদেশিদের সেই খরচে চিকিৎসা দেবে।

শফিকুল আলম বলেন, চীনের কুনমিংয়ে অবস্থিত চার হাজার বেডের ফার্স পিপলস হাসপাতালে বাংলাদেশিদের জন্য একটি ফ্লোর ছেড়ে দিয়েছে তারা। সেখানে বাংলাদেশিদের জন্য নানা সুযোগ-সুবিধা দিচ্ছে। রয়েছে দোভাষীর ব্যবস্থা।

তিনি আরও বলেন, আমরা দেখেছি চীনের কুনমিংয়ে যেতে ফ্লাইটের খরচ বেশি। তবে চট্টগ্রাম বিমানবন্দর থেকে ১৫-২০ হাজার টাকায় মাত্র দেড় ঘণ্টায় সেখানে যাওয়া যায়। এই খরচ আরো কমাতে আমরা কাজ করছি।

মোংলা বন্দর থেকে ‘ইন্ডিয়া আউট, চীন ইন’- এ প্রসঙ্গে এক প্রশ্নের প্রেসসচিব বলেন, কিছু কিছু ক্ষেত্রে চীনের অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে। আমরা যদি ভালো বিনিয়োগ পাই তাহলে কেন না? আমার তো দরকার বৈদেশিক বাণিজ্যে অগ্রগতি করা। তার ওপর নির্ভর করছে কর্মস্থান সৃষ্টি। আমরা যদি সাশ্রয়ী উপায়ে পণ্য রপ্তানি করতে চাই, তাহলে বন্দরগুলো ঠিক করতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করছি।

তিনি বলেন, চীনের প্রস্তাবটি ভালো। আমাদের স্বার্থ হচ্ছে, যারা আমাদের কাজটি সাশ্রয়ীভাবে করে দেবে, সুদের হার কম হবে তাদেরই আমরা নেব।

শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টার চীন সফরের একটি বড় উদ্দেশ্য ছিল চীনের বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা। আর বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে চীন সরকারকে আগে রাজি করাতে হয়। এ বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি চিনপিংকে অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা এবং তিনি (শি চিনপিং) এই অনুরোধ সাদরে গ্রহণ করেছেন।

কিউএনবি/অনিমা/০৬ এপ্রিল ২০২৫,/বিকাল ৫:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit