শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
টেস্ট ক্রিকেটে রুটের বিশ্বরেকর্ড সৌদি পাইপলাইনে হামলার ঘটনা প্রমাণ করে ‘ইরানকে বিশ্বাস করা যায় না’ সৌদির তেল পাইপলাইনে হামলার নিন্দায় ইরাক-কুয়েত-বাহরাইন রাষ্ট্র-প্রতিষ্ঠান পরিচালনায় নারীরা সমানভাবে সক্ষম: রিজভী জাতীয় ঈদগাহ এলাকা থেকে দুই মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রে জি-২০ সম্মেলনে পুতিনের সঙ্গে সাক্ষাত করতে চান জেলেনস্কি বিশেষজ্ঞ চিকিৎসক মতিউর রহমান মোল্লা আর নেই ফরিদপুরে বস্তায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার মোখায় হুথিদের ওপর সৌদি সমর্থিত বাহিনীর ড্রোন হামলা, ক্ষয়ক্ষতি নিয়ে যা জানা গেল ‘বাহরাইনে পঞ্চম নৌবহরের সদরদপ্তরে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল ইরান’, স্বীকার নৌমন্ত্রীর

ড. ইউনূস-মোদি বৈঠক নিয়ে প্রতিক্রিয়া জানালো বিএনপি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ২৪৫ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানিয়েছেন, দেশের স্বার্থ-সংশ্লিষ্ট আলোচনা হলে তা শুভ হবে বলে তারা মনে করেন।

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজাহানপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির এই নেতা বলেন, ইউনূস-মোদি বৈঠক যদি বাংলাদেশের স্বার্থ রক্ষায় কোনো ভূমিকা রাখে, তবে তা অবশ্যই ইতিবাচক। আমরা আশা করি, ড. ইউনূস ভবিষ্যতে আরও ভালো কিছু বয়ে আনবেন।

মির্জা আব্বাস বলেন, শুধু শেখ হাসিনাকে ফেরত পাঠালেই হবে না, তার সহযোগীদেরও ফেরত পাঠাতে হবে। তাকে দেশে এনে যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, তিস্তা চুক্তি নিয়ে কোনো কালক্ষেপণ চলবে না। ভারতকে অবশ্যই তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। শেখ হাসিনার সময়ে হওয়া অসম চুক্তিগুলো বাতিল করতে হবে এবং সীমান্ত হত্যা বন্ধ করতে হবে।

নির্বাচন প্রসঙ্গে বিএনপি নেতা বলেন, এই সরকারকে নির্বাচন দিতেই হবে। তারা নির্বাচিত ছিল না বলেই শেখ হাসিনাকে ক্ষমতা ছাড়তে হয়েছে। অথচ ড. ইউনূসের নির্বাচন করা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না।

মির্জা আব্বাস আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরির জন্য কিছু মহল সক্রিয়। যেসব ব্যক্তিরা ভারতকে ভালোবাসে, তারাই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় বাধা দিচ্ছে। বিএনপি সংস্কার ও নির্বাচনের পক্ষে, তবে জনগণের স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি অশ্লীল ভাষা ব্যবহার করছে, যা কোনো ভদ্রলোকের আচরণ হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ড দেশের রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বিএনপি যে নির্বাচন ও সংস্কারের পক্ষে, তা পুনর্ব্যক্ত করে মির্জা আব্বাস বলেন, জনগণের স্বার্থের বাইরে কোনো সংস্কার বিএনপি মেনে নেবে না।

কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৫,/রাত ৯:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit